Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আজ বিপিএল নিলাম কখন, কীভাবে

pl1
[publishpress_authors_box]

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ কয়েক আসরে ক্রিকেটার দলে নেওয়া হয়েছে ড্রাফট পদ্ধতিতে। ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে এবার বিপিএলে ফেরানো হয়েছে নিলাম। রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে বিকেলে ৪টায়। নিলাম পরিচালনার দায়িত্বে থাকবেন ওরমান রাফে নিজাম, যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও বিসিবির ইউটিউব চ্যানেল।

নিলামে নাম আছে স্থানীয় ও বিদেশি মিলিয়ে ৪১৫ খেলোয়াড়ের। এর মধ্যে স্থানীয় খেলোয়াড় ১৫৮ জন, বিদেশি ২৫৭ জন। স্থানীয়দের ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’—মোট ৬ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বিদেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে ৫ ক্যাটাগরিতে।

নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন অনেকে। নিলামের আগে দল পাওয়াদের দেখে নেওয়া যাক।

সিলেট টাইটান্স : মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব।

রাজশাহী ওয়ারিয়র্স : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান।

চট্টগ্রাম রয়্যালস :  শেখ মেহেদী, তানভির ইসলাম এবং আবরার আহমেদ।

ঢাকা ক্যাপিটালস :  তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস এবং উসমান খান।

রংপুর রাইডার্স :  নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিম।

নোয়াখালী এক্সপ্রেস :  সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস এবং কুশল মেন্ডিস।

 বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস নিলামের ‘এ’ ক্যাটাগরিতে আছেন। তাকে নিয়ে নিলামে কাড়াকাড়ি হতে পারে। এই ক্যাটাগরির থাকা মোহাম্মদ নাঈমকেও পেতে চাইবে অনেকে।

মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞদের পাশাপাশি এশিয়া কাপ রাইজিং স্টারসে আলো ছড়ানো রিপন মণ্ডল, হাবিবুর রহমানরাও থাকবেন  আগ্রহের কেন্দ্রে।

 ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা, নিলামের প্রতি ডাকে মূল্য বাড়ানো যাবে ৫ লাখ টাকা করে। ‘বি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা, প্রতি ডাকে বাড়বে ৩ লাখ করে। ‘সি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ২২ লাখ, প্রতি ডাকে বৃদ্ধি ১ লাখ করে। এ ছাড়া ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরির খেলোয়াড়দের দাম প্রতি ডাকে বাড়বে ৫০ হাজার টাকা করে।

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার। এই ক্যাটাগরিতে প্রতি ডাকে মূল্য বাড়বে ৫ হাজার ডলার করে। ২৫ হাজার ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের দাম প্রতি ডাকে বাড়বে ৩ হাজার ডলার করে।

৩০ নভেম্বর হতে যাওয়া নিলামে অন্তত ১২ জন দেশি ক্রিকেটারকে কিনতে সাড়ে ৪ কোটি টাকা খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। নিলামের আগে সরাসরি সাইনিং করা ক্রিকেটারদের পারিশ্রমিক এখানে যুক্ত হবে না।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found