Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
৭০ লাখে রংপুরে লিটন

১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রামে নাঈম, অবশেষে দল পেলেন মুশফিক-মাহমুদউল্লাহ

বিপিএল নিলামে কোটিপতি হয়ে গেছেন নাঈম।
বিপিএল নিলামে কোটিপতি হয়ে গেছেন নাঈম।
[publishpress_authors_box]

রশি টানাটানি হল মোহাম্মদ নাঈমকে ঘিরে। তার জন্য নিলামে আগ্রহ প্রকাশ করেছিল সিলেট, রংপুর ও নোয়াখালী। তিন দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়টা হয়েছে চট্টগ্রাম রয়্যালসের। ১ কোটি ১০ লাখ টাকায় তাঁরা দলে নিয়েছে ওপেনার মোহাম্মদ নাঈমকে।

দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিলামে তোলা হয় লিটন দাসকে। ৭০ লাখে রংপুর কিনে নেয় বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ককে। তাওহিদ হৃদয়কেও কিনেছে রংপুর। এজন্য তাদের খরচ ৯২ লাখ টাকা। শামীম হোসেনকে ৫৬ লাখে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ৩৫ লাখে ওপেনার পারভেজ হোসেন গিয়েছেন সিলেট টাইটানসে।

 তবে বাংলাদেশের দুই কিংবদন্তি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ দলই পাননি। নিলামে তাদের কেনেনি কোনও দল। দুজনের ভিত্তিমূল্যই ছিল ৩৫ লাখ টাকা। অথচ গত আসরে বরিশালকে চ্যাম্পিয়ন করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দুজনের। তবে দল পাওয়ার সুযোগ ছিল দুজনের।

অবিক্রিত খেলোয়াড়দের নিলামের শেষে তোলা হয়েছিল দুজনকে। নিয়ম অনুযাী তখন তাদের তোলা হওয়ার কথা ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে। তবে সিনিয়র হওয়ায় রংপুর প্রস্তাব করে তাদের বি ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে নিলামে তোলার। বিপিএল গভর্নিং কাউন্সিল মেনে নেয় সেটা। ৩৫ লাখ টাকায় মাহমুদউল্লাহকে কিনে নেয় রংপুর। আর ৩৫ লাখ টাকায় মুশফিককে কিনেছে রাজশাহী।

অবিক্রিত থেকে গিয়েছিলেন ‘সি’ ক্যাটাগরিতে থাকা জাতীয় দলের পেসার ইবাদত হোসেনও। পরে ২২ লাখে তাকে কিনে নেয় সিলেট।

প্রথম ডাকে মুশফিক-মাহমুদউল্লাহকে দলে নেয়নি কেউ। তবে পরে দল পেয়েছেন দুজনেই।

যে কারণে নোয়াখালীতে জাকের ও মাহিদুল

নোয়াখালী এক্সপ্রেস ‘বি’ ক্যাটাগরি থেকে কোনো ক্রিকেটারকে নিলামের শুরুতে নিতে পারেনি । নিয়ম অনুযায়ী সবগুলো দলই ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরি থেকে বাধ্যতামূলক দুজন ক্রিকেটারকে নিতে হবে। তাই নিলামে উঠা শেষ দুই ক্রিকেটার জাকের আলী ও মাহিদুল ইসলামকে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় বাধ্য হয়ে নিতে হয়েছে নোয়াখালীকে।

মোহাম্মদ মিঠুনকে নিয়ে কাড়াকাড়ি করেছে সিলেট, নোয়াখালী ও ঢাকা। ৫২ লাখ টাকায় মিঠুনের ঠিকানা হয়েছে ঢাকা।

বিপিএলের নিলাম নিলাম পরিচালনা করবেন আরমান রাফী নিজাম। নিলাম শুরু হয়েছে দেশী ক্রিকেটারদের দিয়ে। রেডিসন হোটেলে অনুষ্ঠানের শুরুতে কথা বলেছেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম।

তিনি আশা প্রকাশ করেন, এবারের বিপিএলে অংশ নেওয়া দলগুলো আগামী ৫ বছরও থাকবে। ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের জন্যও বিপিএলকে গুরুত্বপূর্ণ মনে করছেন বুলবুল।

৫০ লাখ টাকায় নোয়াখালীতে হাবিবুর, ৪৪ লাখে রাজশাহীতে গাফফার

রাইজিং স্টারস এশিয়া কাপে হাবিবুর রহমান ৩৫ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে হয়েছিলেন বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান। তাকে দলে নিতে নোয়াখালী এক্সপ্রেস খরচ করেছে ৫০ লাখ টাকা। একই টুর্নামেন্টে চমক দেখানো পেসার আব্দুল গাফফারকে ৪৪ লাখ টাকায় নিয়েছে রাজশাহী। আরেক তরুণ ওপেনার জিসান আলমকেও ১৮ লাখ টাকা ভিত্তিমূল্যে নিয়েছে রাজশাহী।

দ্বিতীয় ডাকে নোয়াখালী নিয়েছে রেজাউর রহমানকে। প্রথম ডাকে অবিক্রিত থাকা স্পিনার নাঈম হাসানকে দলে নিয়েছে রংপুর রাইডার্স ১৮ লাখ টাকায়।

‘সি’ ক্যাটাগরিতে থাকা নাহিদ রানার ভিত্তিমূল্য ছিল ২২ লাখ টাকা। বাংলাদেশের তরুণ গতিতারকাকে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কাড়াকাড়ি হয়ে যায়। অবশেষে ৫৬ লাখ টাকায় তাঁকে নিয়েছে রংপুর রাইডার্স।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found