Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ক্রিকেট বর্জনের ঘোষণা সংগঠকদের, যা বললেন তামিম

t7
[publishpress_authors_box]

ঢাকার ক্লাব পরিচালনার দায়িত্বে থাকা সংগঠকদের বড় একটি অংশ অনিয়মের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন বয়কট করেছিল। নির্বাচন পেছানোর দাবি না মানলে ঘরোয়া ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছিলেন তারা। আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঘরোয়া সব ধরনের(জেলা ক্রিকেটও) ক্রিকেট বর্জনের ঘোষণাই দিল ক্লাবগুলো।  আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতিও আখ্যা দিয়েছেন সংগঠকরা।

বিদ্রোহী ক্লাবগুলোর পক্ষে এই ঘোষণা দেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। তিনি বলেন, ‘‘আমরা একই কথা বলতে বলতে ক্লান্ত। আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে ৬ তারিখের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে। এই বয়সে আমরা বহু সরকার দেখেছি, বিতর্কিত নির্বাচন দেখেছি, রাতের ভোট এবং দিনে কারচুপি দেখেছি। সব কিছুকে ছাপিয়ে সবার সামনেই এবারের (বিসিবি নির্বাচনে) ভোট হলো। আমরা সুষ্ঠু ভোট চেয়েছিলাম। আমাদের কথা যেহেতু তাদের কানে পৌঁছায়নি, সেজন্য আমরা আসন্ন সব প্রতিযোগিতা বর্জন করব।’’

তিনি আরও যোগ করেন, ‘‘আজ থেকে ক্রিকেট সৌন্দর্য হারিয়েছে। আপনারা যদি এভাবে চলতে চান আমরা ক্রিকেট খেলব না। একই বিষয় জেলা ক্রিকেটের ক্ষেত্রেও। এখানে জেলা প্রতিনিধি আছেন রেদওয়ান ভাই। আমরা জেলা পর্যায় থেকেও ক্রিকেট বর্জন করব এবং আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনারা যারা ক্লাব প্রতিনিধি আছেন কাউকে যদি হুমকি দেওয়া হয়, ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয় তবুও আমরা ঐক্যবদ্ধ থাকব। আপাতত ক্রিকেট বন্ধ থাকবে।’’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানিয়েছেন স্বতন্ত্র নির্বাচন করলেও জিততেন ভালোভাবে। তামিম বললেন, ‘‘আমি এটা গ্যারান্টি দিয়ে বললাম, আমি স্বতন্ত্র হিসেবেও যদি দাঁড়াতাম আমার পক্ষে কোন টিম আছে, আমার বিপক্ষে কোন টিম আছে, তারপরও আমি সহজে পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। আপনি কি মনে করেন ১৫ ক্লাব থাকুক আর না থাকুক আমার জন্য কেউ ভোট করত না? আমার জন্য (নির্বাচনের) বাস ধরা না ধরা কোনো অপশন ছিল না। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল একটি ফেয়ার ইলেকশন হওয়া।’’

ক্লাব সংগঠকদের কেউ যেন ভবিষ্যতে নিজেদের অবস্থান বদলে না ফেলেন, সেই কথাও বললেন তামিম, ‘‘কিছু অলিখিত রুলস থাকে, আমি সেগুলো ভাঙতে চাই না। সমঝোতার সঙ্গে আমরা একমত ছিলাম না বলেই তো আমরা বের হয়ে এসেছি। উনারা যেটা সঠিক মনে করেছেন, সেটাই সিদ্ধান্ত নিয়েছেন। এটা নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই। কিন্তু আজকে আপনারা যে স্টেটমেন্ট দিচ্ছেন, এই স্টেটমেন্টটাই রাখবেন। ভবিষ্যতে যদি কোনো কিছু হয়, স্টেটমেন্ট বদলে ফেলে আমাদের সঙ্গে এসে বসে যাবেন না।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found