Beta
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
Beta
সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ছয় বছরের শিশুকে ধর্ষণ : যুবকের ১০ বছরের কারাদণ্ড

Verdict
[publishpress_authors_box]

ঢাকার কামরাঙ্গীরচরে ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. নাসির (২৫) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডও দিয়েছে।

রায়ে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে শিশুটি বা তার পরিবারকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রায়ের আগে আসামি নাসিরকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলায় বলা হয়, নাসির বিভিন্ন অজুহাতে শিশুটিকে চকলেট-বিস্কুট কিনে দিতেন। ২০২১ সালের ২৬ নভেম্বর দুপুর ২টার পর নাসির তাকে চকলেট খাওয়ানোর কথা বলে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন।

একই বছরের ২৭ ডিসেম্বর নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট মো. মামুনুর রশিদ তার জবানবন্দি রেকর্ড করেন।

২০২২ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রিয়াদ উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত