Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

‘৫ মাসে ধর্ষণের শিকার ১৯৬ শিশু’

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে তার অর্ধেকেরও বেশি ক্ষেত্রে ভুক্তভোগীর বয়স ১৮ বছরের কম। এর মধ্যে ৭১টি ধর্ষণের ঘটনায় কোনও মামলা দায়েরের কোনও তথ্য পাওয়া যায়নি।

রবিবার বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এ তথ্য জানিয়েছে। সেইসঙ্গে কুমিল্লার মুরাদনগরে ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আইন ও সালিশ কেন্দ্রের বরাতে মানুষের জন্য ফাউন্ডেশন জানিয়েছে, চলতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৩৮৩ টি ধর্ষণের বিষয়ে প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এসবের অন্তত ৭১টি ঘটনায় কোন মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। আর এই ৫ মাসে ধর্ষণের শিকার হওয়াদের মধ্যে ১৯৬ জনের বয়স ১৮ বছরের কম।

কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি গ্রামে ঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিতের দাবিও জানিয়েছে মানবাধিকার ও সুশাসন নিয়ে কাজ করা সংস্থাটি।

সেই সঙ্গে এই ঘটনার ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার প্রবণতাকে নারীর প্রতি আরেক দফা নির্যাতনের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে নিন্দা প্রকাশ করেছে সংস্থাটি।

নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় এমজেএফ গভীর উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে আরও সচেষ্ট আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মুরাদনগরে ধর্ষণের শিকার নারীর দ্রুত আরোগ্য ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানায় এমজেএফ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found