বাংলাদেশের শীর্ষস্থানীয় পার্সোনাল কেয়ার ও বিউটি রিটেইলার প্রতিষ্ঠান সাজগোজ শুরু করেছে নতুন ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইন।
আজ ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইনে নববধূদের জন্য এক্সক্লুসিভ ডিল ও গিফটস থাকবে, যা বিয়ের আমেজকে আরও জাঁকজমক করে তুলবে।
বিয়ের ব্যস্ত সময়কে ঝামেলামুক্ত ও সুন্দর করে তুলতে সাজগোজ দিচ্ছে ব্রাইডাল মেকআপ ও ওয়েডিং গিফট বান্ডেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
লাক্সারিয়াস লিপস্টিক, ভাইব্রেন্ট আইশ্যাডো প্যালেট, স্কিনকেয়ার প্রোডাক্টসহ বিভিন্ন প্রোডাক্ট কিনলে এই বিশেষ অফার পাওয়া যাবে।
এছাড়া ক্যাম্পেইনের প্রথম দিনে তিন হাজার টাকার বেশি কেনাকাটা করলে থাকবে একটি ফ্রি লিপস্টিক জেতার সুযোগ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাজগোজ প্রতিষ্ঠানের সিওও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, “বিয়ে মানেই ভালোবাসা ও জীবন পরিবর্তনের উদযাপন। আর কাস্টমারদের এই বিশেষ মুহূর্তগুলোর অংশ হতে পেরে আমরা আনন্দিত।
“সেই সাথে আমাদের ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইনে আমরা অথেন্টিক, হাই-কোয়ালিটির প্রোডাক্ট এবং বিভিন্ন এক্সক্লুসিভ অফারস দিচ্ছি, যাতে করে প্রতিটি নববধূর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে আর সব অতিথিরা যেন উদযাপনের আমেজ উপভোগ করতে পারে।”
সাজগোজের ওয়েবসাইট অথবা নিকটবর্তী যে কোনো আউটলেট থেকে জানা যাবে এই ক্যাম্পেইন নিয়ে। এক্সক্লুসিভ আপডেট ও ওয়েডিং বিউটি টিপস পাওয়া যাবে সাজগোজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে।



