Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নেপালে মন্ত্রীদের সরানো হলো হেলিকপ্টারে, বাড়িঘরে আগুন

nepal-protest-090925-07
[publishpress_authors_box]

তুমুল বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর পদত্যাগ করেন রাষ্ট্রপতিও। ‘জেন জির’ ক্ষোভ থেকে বাঁচাতে কাঠমান্ডুর ভাইসেপতি এলাকা থেকে অন্যান্য মন্ত্রীদের সরিয়ে নেওয়া হয় হেলিকপ্টারে করে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর মন্ত্রীদের সরিয়ে নিতে শুরু করে দেশটির সেনাবাহিনী।

এর মধ্যেই কারফিউ উপেক্ষা করে ওই এলাকায় একের পর এক মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এর আগে পার্লামেন্ট ভবনে ঢুকে সেখানে বিক্ষোভকারীরা আগুন দেয় বলেও খবর পাওয়া যায়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন

তীব্র বিক্ষোভের মুখে মঙ্গলবার পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, এরপর পদত্যাগ করেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। এরপর বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয়।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করছে।

সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড ওশের বাহাদুর দেউবা, এবং জ্বালানি মন্ত্রী দীপক খড়কার বাড়িও হামলার শিকার হয়।

নেপালে বিক্ষোভের আগুনে পতন হলো সরকারের, পুড়ল পার্লামেন্ট ভবন।
নেপালে বিক্ষোভের আগুনে পতন হলো সরকারের, পুড়ল পার্লামেন্ট ভবন।

মন্ত্রীদের সরানো হলো হেলিকপ্টারে

এরপরই নিরাপত্তার স্বার্থে নেপাল সরকারের মন্ত্রীদের নিজ নিজ বাসভবন থেকে সরিয়ে নেয় দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশটির বিভিন্ন মন্ত্রীর বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের পর এভাবে তাদের সরিয়ে নেওয়া হয়।

কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়, উত্তেজিত জনতার বিক্ষোভের মধ্যে মন্ত্রীদের সড়ক পথে নিরাপদে নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে করে আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে তাদের নিজ নিজ বাসভবনের ছাদ থেকে হেলিকপ্টারের সাহায্যে সরিয়ে নেওয়া হয়।

পার্লামেন্ট ভবনে আগুন

মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদত্যাগের পর কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে কিছু বিক্ষোভকারী পার্লামেন্ট ভবন চত্বরে ঘোরাফেরা করে। কেউ বাগান থেকে গাছপালা তুলে নেয়, আবার কেউ ভেতরের ছবি ও আসবাবপত্র সরিয়ে নেয়।

পার্লামেন্টের প্রবেশপথে জ্বালানো আগুনের চারপাশে পতাকা হাতে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের।

পুড়িয়ে হত্যা সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে

পুড়িয়ে হত্যা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ঝলানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী ছব্বাকারকে। 

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা কাঠমান্ডুর ডল্লু এলাকার তাদের বাসভবনে আগুন দিলে তিনি ভেতরে আটকা পড়েন।

রাজ্যলক্ষ্মীকে দ্রুত কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।

বন্ধ বিমান চলাচল

পরিস্থিতি খারাপ হওয়া পরে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচলও। সহিংস বিক্ষোভের মধ্যে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সেখানের দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের ‘ঘরে অবস্থান’ করার নির্দেশনা দিয়েছে।

দুর্নীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই জনঅসন্তোষ চলছিল নেপালে। গত বৃহস্পতিবার সরকার সোশাল মিডিয়া বন্ধ করলে তরুণ প্রজন্ম তার প্রতিবাদে রাস্তায় নামে। তা দমনে সরকার খড়গহস্ত হলে জনবিক্ষোভ গণবিস্ফোরণে রূপ নেয়

নেপাল সরকার ফেইসবুক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার কারণ হিসাবে বলেছিল, এই টেক জায়ান্টগুলো সরকারের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধিত হয়নি।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোশাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর সেই পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে এবং তার নেতৃত্বে আসে জেনারেশন জেড প্রজন্ম।

জেন-জির এই বিক্ষোভ সোমবার সহিংস হয়ে ওঠে। তাতে কাঠমান্ডুতে অন্তত ১৯ জন নিহত হয়। তারপর কারফিউ জারি করে সরকার।

তবে কারফিউ উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে নিউ বানেশ্বরসহ কাঠমান্ডুর বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। সোমবার নিউ বানেশ্বরেই ১৭ জন নিহত হয়, ইতাহারিতে নিহত হয় আরও দুজন বিক্ষোভকারী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found