Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

হামজাদের আজ নেপাল পরীক্ষা

a1
[publishpress_authors_box]

টানা পাঁচ ম্যাচ নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ। হামজা চৌধুরী আসায় সেই ব্যর্থতার বৃত্তটা আজ ভাঙতে চায় হাভিয়ের কাবরেরার দল।

সর্বশেষ ২০২০ সালে ঢাকাতেই ২-০ গোলে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচটা ছিল আজকের দিনে, ১৩ নভেম্বর। সবশেষ গত সেপ্টেম্বর কাঠমান্ডুতে দুই দল মুখোমুখি হয়েছিল এবং নিষ্প্রাণ এক ম্যাচে গোলশূন্য ড্র করেছিল। আজ নেপালকে হারানোর প্রত্যয় কাবরেরার কণ্ঠে, ‘‘জেতা সম্ভব অবশ্যই । আমরা জানি, নেপাল প্রতিযোগিতামূলক দল। গত সেপ্টেম্বরে কাঠমান্ডুতেও তারা কঠিন প্রতিপক্ষ ছিল। তারা ভালো খেলেছে, কিন্তু জিততে পারেনি।’’

১৮ নভেম্বর ভারকের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে রাখতে নেপালের সঙ্গে খেলছে বাংলাদেশ। তাই কাবরেরা যতটা সম্ভব খেলোয়াড়কে বাজিয়ে দেখার চেষ্টা করবেন। কোচ হাভিয়ের কাবরেরা ১৭ জন খেলোয়াড়কে মাঠে বাজিয়ে দেখতে চান, যাতে ভারত মাচের আগে দলীয় সমন্বয় ও প্রস্তুতি যাচাই করা যায়।

শুরুর একাদশে আনবেন পরিবর্তন। কার্ড নিষেধাজ্ঞার কারণে ভারত ম্যাচে নেই ফাহামিদুল ইসলাম। তাই নেপাল ম্যাচেও রাখা হয়নি। চোটে শেখ মোরসালিন, তাকেও পাওয়া যাচ্ছে না।

নেপালের আটজন জাতীয় খেলোয়াড় বাংলাদেশ ফুটবল লিগে খেলে, তাই বাংলাদেশের খেলোয়াড়দের বেশ ভালোভাবেই চেনে তারা। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বললেন, ‘‘আমার ক্লাবে তো নেপালের চারজন আছে। ক্লাবে আমি ওদের সঙ্গে থাকি। ভালো জানাশোনা আছে। তবে আমরা অবমূল্যায়ন করি না। আমরা জানি, নেপাল শক্তিশালী দল। তারা এখানে খেলতেছে। এটা আমার জন্য অ্যাডভান্টেজ।’’

জাতীয় স্টেডিয়ামে আজ রাত আটটায় শুরু বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচ নিয়ে নেপালের কোচ হরি খাড়কার রোমাঞ্চিত। কম নয়। ৬-৭ বছর বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ব্রাদার্সের জার্সিতে খেলেছিলেন তিনি।

বাংলাদেশ দলে হামজা যোগ হওয়ায় হরি খাড়কা বললেন, ‘‘নেপাল-বাংলাদেশ সব সময়ই চ্যালেঞ্জিং ম্যাচ হয়। হামজা এবং আরেকজন (শমিত) আসায় বাংলাদেশের শক্তি বেড়েছে। তবে ফুটবল এক ব্যক্তির খেলা নয়, দলীয় খেলা। আমরা প্রস্তুত।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found