Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মুশফিকের ১১৫, ঢাকা-সিলেটের ড্র

m1
[publishpress_authors_box]

শততম টেস্টের আগে ছন্দে মুশফিকুর রহিম। জাতীয় লিগে ঢাকার বিপক্ষে তৃতীয় দিন শেষে অপরাজিত ছিলেন ৯৩ রানে। আজ শেষ দিন সিলেট বিভাগের হয়ে খেলা মুশফিক করেন প্রথম শ্রেণী ক্রিকেটের ক্যারিয়ারে ১৯তম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২০৫ বলে ৮ বাউন্ডারি ২ ছক্কায় তাইবুর রহমানের বলে বোল্ড হন ১১৫ রানে।

মুশফিকের সেঞ্চুরিতে ঢাকার ৩১০ রানের জবাবে সিলেট অলআউট হয় ২৯০ রানে। আজ (মঙ্গলবার) শেষ দিন ২ উইকেটে ২২২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ঢাকা। জবাবে সিলেট বিনা উইকেটে ১৩ করলে ড্র মেনে নেয় দুই দল। দ্বিতীয় ইনিংসে ঢাকার হয়ে ১২৫ বলে ৯৪ করেছিলেন জিশান আলম।

কক্সবাজারে ড্র হয়েছে ময়মনসিং-রংপুরের ম্যাচও। ময়মনসিংয়ের ৫৫৫ রানের জবাবে ১২৭-এ গুটিয়ে ফলোঅনে পড়েছিল রংপুর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রংপুর দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২২ করলে ড্র মেনে নেয় দুই দল।

ড্র হয়েছে চট্টগ্রাম-বরিশালের ম্যাচও। চট্টগ্রামের ৩৫৮ রানের জবাবে বরিশাল ইনিংস ঘোষণা করেছিল ৪ উইকেটে ২৫৯ রানে। ১২০ রানের ইনিংস খেলেছিলেন বরিশালের মোহাম্মদ সালমান হোসেন ইমন।

আজ শেষ দিন বিনা উইকেটে ৩৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। তবে বরিশাল ৯ ওভারে ১৯ করার পর ড্র হয়ে যায় ম্যাচ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত