Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সিলেটে ম্যাথুজ ঢাকায় শানাকা

ttt
[publishpress_authors_box]

 বিদেশিদের নিলামে আগ্রহ ছিল ভারতের পিযূষ চাওলাকে ঘিরে। তবে ‘এ’ ক্যাটাগরিতে তার নাম ওঠার পর আগ্রহ দেখায়নি কেউ। আসলে বিদেশিদের নিলামে সেভাবে আগ্রহীও ছিলেন না বিপিএলের ৬ ফ্র্যাঞ্চাইজি। কারণ নিলামের আগেই পছন্দের কয়েকজনকে দলে ভিড়িয়েছিল তারা।

এজন্য পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা অবিক্রিত থাকেন। শান মাসুদকেও দলে নেয়নি কেউ। দক্ষিণ আফ্রিকার ওয়েইন পার্নেলকেও নিতে আগ্রহ দেখায়নি কেউ। তবে দল পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাকে কিনতে ৩৫ হাজার ডলার খরচ হয় সিলেটের।

নিরোশান ডিকওয়েলাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। তারা ৩৫ হাজার ডলারে তাকে নিয়েছে। দাসুন শানাকাকে ঘিরে আগ্রহী ছিল দলগুলো। শেষ পর্যন্ত ৫৫ হাজার ডলারে তাকে দলে নিয়েছে ঢাকা।

 দল পাননি শোয়েব মালিক। পাকিস্তানের সাবেক অধিনায়কের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি। দুশান হেমন্থকে দলে নিয়েছে রাজশাহী। তাকে পেতে ২৫ হাজার ডলার খরচ করতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে।

ইহসানউল্লাহ খানকে দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ২৮ লাখ ডলার খরচ করতে হয়েছে। যুক্তরাষ্ট্রের মারকুটে ওপেনার অ্যারন জোন্সকে দলে নিয়েছে সিলেট। ২০ হাজার ডলারে তাঁকে পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

অ্যাঞ্জেলো পেরেরাকে দলে নিয়েছে চট্টগ্রাম। হায়দার আলীকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। জাহানদাদ খান দল পেয়েছেন বিপিএলে। তার দল রাজশাহী।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found