Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
নারী কাবাডি বিশ্বকাপ

চ্যাম্পিয়ন ভারত, সেরা ডিফেন্ডার বাংলাদেশের স্মৃতি

k2
[publishpress_authors_box]

নারী কাবাডি বিশ্বকাপের মুকুট ধরে রাখল ভারত। আজ ফাইনালে চাইনিজ তাইপের বিপক্ষে ৩৫-২৮ পয়েন্টে জিতেছে তারা।

২০১২ সালে ইরানকে হারিয়ে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ জিতেছিল ভারত। এবারও সে সাফল্য ধরে রাখল বিশ্ব কাবাডির পরাশক্তিরা। এ নিয়ে নারী কাবাডি বিশ্বকাপে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল ভারত। ঢাকায় ৬ ম্যাচে শতভাগ জয়ের আগে ২০১২ সালের আসরেও ৬ ম্যাচে শতভাগ জয় পেয়েছিল ভারত।

মর্যাদার কাবাডি আসরে চাইনিজ তাইপের বিপক্ষে এ নিয়ে টানা তিন ম্যাচে অপরাজিত থাকল ভারত।

 ২০২৩ সালের ৭ অক্টোবর এশিয়ান গেমসের ফাইনালে হাড় হিম করা লড়াইয়ের পর ২৬-২৫ পয়েন্টে জিতে স্বর্ণপদক অর্জন করেছিল ভারত। সে আসরে দুই দলের গ্রুপ পর্বের লড়াইয়েও ছিল উত্তেজনা—ম্যাচ শেষ হয়েছিল ৩৪-৩৪ পয়েন্টের সমতায়।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম টস কয়েন সরবরাহ করেন। চাইনিজ তাইপে টস জিতে ভারতকে রেইডে পাঠায়। সাঞ্জু দেবী প্রথম রেইড থেকে এক পয়েন্ট তুলে আনেন। চুয়াং ইয়া-হান বোনাস পয়েন্ট নিয়ে ভালোই জবাব দেন। পরে পূজা এবং সোনালিও রেইড থেকে পয়েন্ট আনেন। চতুর্থ রেইডে সাঞ্জু দেবী তিন পয়েন্ট তুলে আনলে লিড পায় ভারত। ইয়েন চিয়াও-ওয়েন এক রেইডে দুই পয়েন্ট তুলে আনলে জমে ওঠে লড়াই—ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৭-৭।

পরে রেইড দিতে যাওয়া পূজাকে সুপার ট্যাকল করে ৯-৭ পয়েন্টের লিড নিয়েছিল চাইনিজ তাইপে। ১২তম মিনিটে সাঞ্জু দেবী রেইডে চাইনিজ তাইপের ৪ খেলোয়াড়কে আউট করে ভারতকে ১৩-১২ পয়েন্টে এগিয়ে দেন। হুয়াং সু-চিন পরের রেইডে পয়েন্ট তুলে লড়াইয়ে রেখেছিলেন চাইনিজ তাইপেকে। পরবর্তীতে রেইডে সাঞ্জু দেবী দুই পয়েন্ট তুলে ম্যাচের দ্বাদশ মিনিটে প্রতিপক্ষকে অলআউট করে ভারতের লিড ১৭-১৪ পয়েন্টে উন্নীত করেন। ২০-১৬ পয়েন্টে এগিয়ে থেকে ভারত প্রথমার্ধ শেষ করে।

বিরতির পর বোনাস পয়েন্ট নিয়ে চাইনিজ তাইপে ব্যবধান কমায়। পুষ্পা রেইডে তিন পয়েন্ট তুলে ভারতের লিড বড় করেন। সময়ের সঙ্গে চাইনিজ তাইপে ম্যাচ থেকে পিছিয়ে যেতে থাকে। একপর্যায়ে রেইড ও ট্যাকল থেকে পয়েন্ট তুলে ব্যবধান ২৫-২২ করে দেশটি। বাকি সময় সাঞ্জু-পুষ্পাদের হিসেবি খেলায় ম্যাচ ভারতের দিকে ঝুঁকে যায়। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে চাইনিজ তাইপে সুপার ট্যাকল করে ফেরার চেষ্টা করে, স্কোরলাইন ছিল ৩০-২৬। শেষদিকে চাইনিজ তাইপেকে অলআউট করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় ভারত, স্কোরলাইন তখন ৩৫-২৮। ওটাই ছিল ম্যাচের চূড়ান্ত স্কোরলাইন।

টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় হয়েছেন ভারতের সাঞ্জু দেবী। আর সেরা ডিফেন্ডারের পুরস্কার বাংলাদেশের স্মৃতি আত্তারের। সেরা ডিফেন্ডারের পুরস্তার জিতে স্মৃতি আক্তার বললেন, ‘‘ অনেক খুশি লাগছে দেশের মাটিতে এতো বড় অর্জন পেয়েছি। আমরা দেশকে পদক দিতে পেরেছি এর চেয়ে বড় খুশি আর কোথায় নেই। শুকুর আলহামদুলিল্লাহ। পরের লক্ষ্য এর চেয়ে ভালো কিছু করা। ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন ফাইট দেবো পরের বিশ্বকাপে।’’

২য় নারী কাবাডি বিশ্বকাপ, বাংলাদেশ–২০২৫

চ্যাম্পিয়ন: ভারত ( স্বর্ণপদক )

রানার্স-আপ: চাইনিজ তাইপে ( রৌপ্যপদক )

তৃতীয় স্থান: বাংলাদেশ ( ব্রোঞ্জপদক )

চতুর্থ স্থান: ইরান ( ব্রোঞ্জপদক )

টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার: স্মৃতি আক্তার (বাংলাদেশ)

টুর্নামেন্টের সেরা রেইডার: মিম লিন (চাইনিজ তাইপে)

টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়: সাঞ্জু দেবী (ভারত)

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found