Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আয়ারল্যান্ডকে ফলোঅনে ফেলার অপেক্ষায় বাংলাদেশ

লিটন ও মুশফিক
[publishpress_authors_box]

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামতে হয়নি বাংলাদেশকে। মিরপুরে টেস্টেও একই সুবিধা নিতে চায় স্বাগতিকরা। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে স্পিনারদের সাফল্যে দ্রুত উইকেট নিয়ে সফরকারীদের ফলোঅনে ফেলতে চায় বাংলাদেশ।

টেস্টের দ্বিতীয় দিন শেষে আইরিশরা ৫ উইকেটে ৯৮ রান তুলেছে। বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৭৬ রানের বিপরীতে ফলোঅন এড়াতে হলে প্রথম ইনিংসে ২৭৭ রান তুলতে হবে তাদের। যা থেকে এখনও ১৭৯ রান দূরে আয়ারল্যান্ড। এছাড়া মোট ৩৭৮ রানে পিছিয়ে তারা।

আইরিশদের ফলোঅনে ফেলতে বাংলাদেশের বড় সুযোগ তৈরি করে দিয়েছে হাসান মুরাদের বল। মিরপুরে টেস্টের দ্বিতীয় দিনই টার্ন পাচ্ছেন এই বাঁহাতি স্পিনার। তাই উইকেট নেওয়ার সম্ভাবনাও তৈরি করেছেন বেশ। প্রথম ইনিংসে এখন পর্যন্ত দুই শিকার তার। এছাড়া তাইজুল ও খালেদ নিয়েছেন একটি করে উইকেট। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন পল স্টারলিং। এছাড়া ২১ করেছেন অ্যান্ডি বলবার্নি।

মুশফিকের পর লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ

মুশফিকুর রহিমের অর্জনে অনেকটাই ঢাকা পড়েছে লিটন দাসের সেঞ্চুরি। নিভৃতে দুই বছর পর সাদা পোষাকে সেঞ্চুরি পেলেন এই ব্যাটার। নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরিতে ১৯২ বলে ১২৮ রান করেছেন লিটন। ইনিংসে জোড়া সেঞ্চুরিতে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৪৭৬ রান।

লিটনের সবশেষ সেঞ্চুরি ছিল ২০২২ সালে। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে মুশফিকের সঙ্গেই জুটি বেঁধে দলের হাল ধরেছিলেন। সেই সেঞ্চুরিটিও ছিল মিরপুরে। এরপর শ্রীলঙ্কার সঙ্গেই গলে সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯০ রানে আউট হন।

এবার অবশ্য আর ভুল হয়নি লিটনের। সেঞ্চুরি ছাড়িয়ে আরও ২৮ রান যোগ করেছেন চারটি ছক্কা ও ৮টি চার ছিল তার ইনিংসে। ১০৭ বলে ৪৭ রান করা মেহেদি হাসান মিরাজের সঙ্গে জুটি গড়ে যোগ করেছেন আরও ১০৭ রান। নিচের দিকে এবাদতের ১৮, হাসান মুরাদের ১১ রানে বড় সংগ্রহ নিশ্চিত করে বাংলাদেশ।  

আরও পড়ুন

সর্বাধিক পঠিত