Beta
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
Beta
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দুই বলে আইরিশদের বাঁধ ভেঙে সিরিজ জয় বাংলাদেশের

hasan murad mushfiq
[publishpress_authors_box]

জুটি খুব বড় স্কোরের নয়, মাত্র ৩২ ওভার অপেক্ষায় থাকতে হয়েছে বলে অপেক্ষাটাও খুব বড় মনে হয়নি। তবুও আয়ারল্যান্ডকে দ্রুত অলআউট করতে না পারার ভয় মনে ধরেছিল। ২০২২ সালে উইন্ডিজের কাছে চট্টগ্রাম টেস্টে হেরেছিল বাংলাদেশ। শেষ ইনিংসে তাদের অলআউট করতে না পারায়। আয়ার‌ল্যান্ডের বিপক্ষেও টেস্ট জিততে না পারার ভয় ধরেছিল বাংলাদেশের।

অবশেষে আইরিশদের দ্বিতীয় ইনিংসের ১১৪তম ওভারে হাসান মুরাদ ভাঙলেন বাঁধ। অপেক্ষার পালা উড়িয়ে দুই বলে শেষ করলেন আয়ারল্যান্ডের শেষ দুই উইকেট। ২৯১ রানে থামে সফরকারীরা। বাংলাদেশের জয় ২১৭ রানের। গেভিন হয়ের ৩৭ ও কার্টিস ক্যাম্ফারের অপরাজিত ৭১ রানের লড়াই থামে। দুজনের জুটি ছিল ১৯১ বলে ৫৪ রানের।

গেভিন হয়কে এলবিডব্লিউ আউট করার পরের বলে ম্যাথিউ হ্যামফ্রিসকে বোল্ড করেন মুরাদ। টানা দুই বলে জোড়া উইকেট নেওয়ায় হ্যাটট্রিকের সম্ভাবনা ধরে রাখলেন মুরাদ। পরের টেস্টের প্রথম বলে উইকেট নিলেই টেস্ট হ্যাটট্রিক হবে তার।

এতে ২০১৮ সালের পর প্রথমবার ২ টেস্টের সিরিজে বিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। সেবার উইন্ডিজের বিপক্ষে জয় আসে। মাঝে কয়েকবার এক ম্যাচের সিরিজ জিতলেও ২ টেস্টের সিরিজে জেতা হয় বাংলাদেশের।  

আরও পড়ুন

সর্বাধিক পঠিত