Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
এশিয়া কাপ হকি

কাজাখস্তানকে বিধ্বস্ত করে সেরা ছয়ে বাংলাদেশ

h final4
[publishpress_authors_box]

পাকিস্তান শেষ মুহূর্তে সরে না দাঁড়ালে এশিয়া কাপে খেলার সুযোগই পেত না বাংলাদেশ। সেই সুযোগটা দারুণ ভাবে কাজে লাগালেন আশরাফুল ইসলাম ও রোমান সরকাররা। স্থান নির্ধারণী ম্যাচে আজ (বৃহস্পতিবার) কাজাখস্তানকে উড়িয়ে সেরা ছয়ে থাকা নিশ্চিত করেছে বাংলাদেশ।

আশরাফুল ইসলাম ও রোমান সরকার করেছেন ২টি করে গোল। অপর গোলটি তৈয়ব আলীর। জাপানের বিপক্ষে ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ খেলবে ৬ সেপ্টেম্বর।

দশম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল। ‎দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ পায় আরও ২ গোল। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান  দ্বিগুণ করেন আশরাফুল। ২৮ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রোমান সরকার।

‎তৃতীয় কোয়ার্টারের ম্যাচের ৩৩ মিনিটে ব্যবধানটা ৪-০ করেন রোমান। ৩৪ মিনিটে ব্যবধানটা ৫-০ করেন তৈয়ব আলী। এর ৩ মিনিট পর কাজাখস্তান ১ গোল ফেরালেও তারা ম্যাচে ফিরতে পারেনি আর।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found