Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি

it
[publishpress_authors_box]

চারবার ফুটবল বিশ্বকাপ জিতেছে ইতালি। অথচ সবশেষ দুই আসরে জায়গা পায়নি তারা। ফুটবলের এমন দুঃসময়ে সুখবর দিল ক্রিকেট। তারা এবার খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

 প্রথমবার ক্রিকেটের মর্যাদার এই আসরের টিকিট পেয়েছে ইতালি। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে নেদারল্যান্ডসের কাছে শেষ ম্যাচে  হারলেও পয়েন্ট আর নেট রান রেটে ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা।

ইতালির ৭ উইকেটে ১৩৪ রানের চ্যালেঞ্জ ১৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে পেরিয়ে যায় ডাচরা। তাতে ইতালিকে নিয়ে বিশ্বকাপের টিকিট পায় নেদারল্যান্ডসও। আর ছিটকে গেছে স্কটল্যান্ড ও জার্সি। শেষ বলে স্কটল্যান্ডকে নাটকীয়ভাবে হারালেও কপাল পুড়েছে জার্সির।

বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস।

৪ ম্যাচ শেষে নেদারল্যান্ডসের পয়েন্ট ৬, ইতালির ৫, জার্সির ৫ আর স্কটল্যান্ডের ৩। চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। সমান পয়েন্ট হলেও নেট রান রেটে জার্সিকে পেছনে ফেলেছে ইতালি। জার্সির নেট রান রেট ০.৩০৬ আর ইতালির ০.৬১২। ছিটকে গেছে স্কটল্যান্ডও।

অস্ট্রেলিয়ার হয়ে ২৩ টেস্ট ও ৬ ওয়ানডে খেলা জো বার্নস প্রয়াত ভাইয়ের স্মরণে গত বছর থেকে খেলছেন ইতালির হয়ে। বিশ্বকাপ বাছাইয়ে দলকে নেতৃত্ব দিয়ে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিলেন তিনি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত