Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

হাসপাতালে ভর্তি করা হয়েছে এমবাপ্পেকে

ক্লাব বিশ্বকাপ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ছবি: রিয়াল মাদ্রিদ এক্স
ক্লাব বিশ্বকাপ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ছবি: রিয়াল মাদ্রিদ এক্স
[publishpress_authors_box]

স্প্যানিশ মিডিয়ার খবর ছিল, জ্বরের কারণে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ খেলতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে। তবে বৃহস্পতিবার (১৯ জুন) রিয়াল দিয়েছে দুশ্চিন্তা হওয়ার মতো খবরই। জ্বর নয়, পেটের পীড়ায় আক্রান্ত এমবাপ্পে। অবস্থা এতটা খারাপ যে, ফরাসি ফরোয়ার্ডকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে।

জাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদের নতুন পথচলা শুরু হয়েছে। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচ খেলা হয়নি এমবাপ্পের। ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে মাদ্রিদের ক্লাবটির ১-১ গোলে ড্র করা ম্যাচে স্কোয়াডের বাইরে ছিলেন তিনি। সেসময় জানা গিয়েছিল, জ্বরের কারণে মায়ামির ম্যাচ মিস করেছেন এমবাপ্পে।

ম্যাচের একদিন পর রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে, গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হয়েছেন এমবাপ্পে। গ্যাস্ট্রোএন্টেরাইটিস হলো অন্ত্রের একটি সংক্রমণ, যা বমি বা ডায়রিয়ার কারণ।

রিয়াল মাদ্রিদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে গ্যাস্ট্রোএন্টেরাইটিসের তীব্র রোগে ভুগছেন এবং একাধিক পরীক্ষা-নিরীক্ষা ও যথাযথ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত