Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

রক্ত ঝরল লিভারপুলের উৎসবে, গাড়ি চাপায় আহত ৪৭

final5
[publishpress_authors_box]

করোনার সময়ে প্রিমিয়ার লিগ জিতলেও ছাদখোলা বাসে উদযাপন করতে পারেনি লিভারপুল। তবে এবার শিরোপা উৎসবে ছিল বর্ণিল আয়োজন। ছাদ খোলা বাসে শহর প্রদক্ষিণের সময় রাস্তার ধারে শামিল হয়েছিলেন হাজারো সমর্থক। সেই উৎসব হঠাৎ বদলে গেল বিষাদে। সমর্থকদের গাড়ি চাপায় দেওয়ায় ঝড়ল রক্ত। এটাকে অবশ্য সন্ত্রাসী আক্রমণ বলছে না স্থানীয় পুলিশ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মুষলধারার বৃষ্টির মধ্যে একটি গাঢ় রঙের গাড়ি হঠাৎ ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। ওয়াটার স্ট্রিটের সেই জায়গাটায় তখন মোহাম্মদ সালাহরা ছাদ খোলা বাসে ট্রফি নিয়ে উদযাপন করছিলেন। তখনই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে গাড়িটা।

গাড়ি থামার পর ক্ষুব্ধ ভক্তরা চেষ্টা করেন জানালা ভাঙার। পুলিশের হস্তক্ষেপে চালকের কাছে যেতে পারেননি তারা। ৫৩ বছর বয়সী এক ব্রিটিশ শ্বেতাঙ্গকে আটক করে পুলিশ। ন্যক্কারজনক এই ঘটনায় চার শিশুসহ অন্তত ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম।

লিভারপুল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘‘গুরুতর এই ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য প্রার্থনা করছি আমরা।’’

মার্সেসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটাকে সন্ত্রাসবাদ বলে বিবেচনা করছি না। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা তাই এর সঙ্গে সম্পর্কিত অন্য কাউকে খুঁজছি না আমরা।’’

সাহসিকতার পরিচয় দেওয়ায় পুলিশ ও জরুরি সেবাকর্মীদের প্রশংসায় ভাসিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ‘‘লিভারপুলে যা ঘটেছে সেটা ভয়ংকর। আহতদের প্রতি আমার সহানুভূতি রইল। সাহসিকতার সঙ্গে দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য আমি পুলিশ ও জরুরি পরিষেবার সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found