Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ঈদের পরই পাকিস্তান যাত্রা তাই ছুটি নেই নারী ক্রিকেটারদের

women team
[publishpress_authors_box]

এ বছর ঈদের ছুটি সেভাবে পাচ্ছেন না নারী ক্রিকেটাররা। ঈদুল ফিতরের পরপরই ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে পাকিস্তান যেতে হবে তাদের। ৩ এপ্রিল দেশ ছাড়তে হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের। তাই এবার ঈদের ছুটি পাচ্ছেন না ঢাকার বাইরের ক্রিকেটাররা।

বাছাইপর্ব সামনে রেখে দুই সপ্তাহের ক্যাম্প করবেন নারী ক্রিকেটাররা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই ক্যাম্প। কোচ সরোয়ার ইমরানের কাছে রিপোর্ট করার পর শনিবার থেকে ফিটনেস-স্কিল অনুশীলন দিয়ে শুরু করবেন জ্যোতিরা।

এই অনুশীলন চলবে ২ এপ্রিল পর্যন্ত। ঈদের দিন শুধু বিরতি। ঢাকায় বাড়ি আছে এমন ক্রিকেটাররা নিজ নিজ বাসায় যাওয়ার সুযোগ পাবেন। কিন্তু ঢাকার বাইরের ক্রিকেটাররা বিসিবির অধীনেই ক্যাম্পের রেসিডেন্ট-এ থাকবেন।

ছুটি না পাওয়ায় ক্রিকেটারদের মনোবল দৃঢ় রাখতে একটি বিশেষ কর্মশালা করার পরিকল্পনা আছে কোচদের। এই ক্যাম্পে যোগ দেবেন এইচপি দলের কোচ ডেভিড হেম্প।

৯ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানে হওয়া আসরটিতে খেলবে ৬ দল। বাংলাদেশ, স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে উইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। ছয় দলের মধ্যে সেরা দুই দল মূল পর্বের টিকিট পাবে। আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ৮ দলের নারী ওয়ানডে বিশ্বকাপ।  

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found