Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জাহানারার অভিযোগের জবাব দিলেন জ্যোতি

জাহানারা আলম (বামে) ও নিগার সুলতানা জ্যোতি।
জাহানারা আলম (বামে) ও নিগার সুলতানা জ্যোতি।
[publishpress_authors_box]

উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশের নারী ক্রিকেট। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তারই সতীর্থ পেসার জাহানারা আলম। এর মধ্যে ছিল সিনিয়র ক্রিকেটারদের অসম্মান, জুনিয়র ক্রিকেটারদের হেনস্তা, তাদের দিয়ে কাজ করানো- এমন সব গুরুতর অভিযোগ।

বিসিবি অবশ্য তাৎক্ষণিকভাবে জাহানারার অভিযোগ উড়িয়ে বিবৃতি দিয়েছিল। এবার এ নিয়ে মুখ খুলেছেন জ্যোতি। জাহানারার নাম না নিয়ে এ জ্যোতি ফেইসবুকে লিখেছেন, ‘‘কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই- এমন! দলটা আমাদের সবার। এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এতো নেগেটিভ স্টেটমেন্ট, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে!’’

জাহানারা দলের বাইরে থাকায় বিষোদগার করছেন দাবি করে তিনি আরও বলেন, ‘‘আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন! যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা অপশন তার পরিবর্তে আসে, তখনই সেই দলটার প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে। সেখানকার মানুষ, পরিবেশ- সব কিছু!’’

এ সময় যারা পাশে রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন জ্যোতি। তিনি বলেন,‘‘শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি! গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনায় আসলেও সেটা কার্যকরী হবে না আশা করি।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found