Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

উগান্ডাকে হারিয়ে কাবাডি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

uganda1
[publishpress_authors_box]

নারী কাবাডি বিশ্বকাপে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। উগান্ডাকে দুটি লোনাসহ ৪২-২২ পয়েন্টে উড়িয়ে দিয়েছে রুপালী আক্তারের দল।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টসোমবার গ্যালারি ছিল দর্শকে ভরা। সমর্থকেরা ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানে মাতিয়ে রাখেন রুপালী-স্মৃতিদের। দর্শকদের ভালোবাসার প্রতিদানও দিয়েছেন খেলোয়াড়রা।

উগান্ডা প্রথমবারের মতো এসেছে বিশ্বকাপে। শারীরিক দিক দিয়ে তারা এগিয়েছিল স্বাগতিকদের চেয়ে। অভিজ্ঞতা ও ট্যাকটিকসে এগিয়ে ছিল বাংলাদেশ। তারপরও প্রথমার্ধে উগান্ডা পাল্লা দিয়ে খেলেছে। প্রথমার্ধে বাংলাদেশ মাত্র দুই পয়েন্টে (১৪-১২ পয়েন্টে) এগিয়ে ছিল।

বিরতির পর খেলার নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। পুরো ম্যাচেই স্মৃতি আক্তার ছিলেন ব্যতিক্রম। মূলত ডিফেন্ডার হলেও গুরুত্বপূর্ণ সময়ে রেইডে গিয়ে পয়েন্ট তুলে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। দ্বিতীয়ার্ধে দুই বার উগান্ডাকে অলআউট করে ব্যবধান অনেক বাড়িয়ে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয় ৪২-২২ পয়েন্টে।

ম্যাচসেরা হয়ে স্মৃতি বলেন, ‘‘শুরুতে আমরা কিছুটা চাপ অনুভব করছিলাম। যেহেতু কখনোই আমরা উগান্ডার সঙ্গে খেলিনি, এই প্রথমবার খেলছি। ওদের ম্যাচটা বুঝতে একটু সময় লেগেছে। এর জন্য শুরুতে একটু অগোছালো মনে হয়েছে। ওদের বুঝে নেওয়ার পরে আমরা অনেক ভালো খেলেছি।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত