Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

দুই মাসের জন্য হকি দলের কোচ মামুনুর

P362ন২4
[publishpress_authors_box]

দুই বছর আগে অনূর্ধ্ব-২১ দলের দায়িত্বে ছিলেন মামুনুর রশীদ। এবার জাতীয় দলের দায়িত্ব পাচ্ছেন এই অভিজ্ঞ কোচ। বাংলাদেশ হকি ফেডারেশন তাকে মাত্র দুই মাসের জন্য নিয়োগ দিয়েছে। আগামী ১৭-২৭ এপ্রিল হবে এএইচএফ কাপ টুর্নামেন্ট। এই একটি টুর্নামেন্টের জন্যই কোচ হিসেবে তাকে দায়িত্ব দিয়েছে ফেডারেশন।

নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর যুব বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ। কিন্তু সেটা নিয়ে দীর্ঘমেয়াদে কোনও পরিকল্পনা নেই ফেডারেশনের। অথচ মাত্র দুই মাসের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

যদিও এখনও দল গঠন করা হয়নি। কবে অনুশীলন শুরু হবে সেটাই জানেন না তিনি, “আগামী ৯ ফেব্রুয়ারি চুক্তির জন্য আমাকে ডেকেছে ফেডারেশন। সেখানেই এসব বিষয়ে আলাপ করা হবে।”

অবশ্য এরই মধ্যে ৫৭ জন খেলোয়াড়কে কুপার টেস্ট দেওয়ার জন্য আহবান করেছে ফেডারেশন। এই কুপার টেস্ট হতে পারে ২০ ফেব্রুয়ারি। সেখান থেকে সম্ভাব্য দল বেছে নিতে পারেন এই কোচ।

মামুনুর রশীদের সহকারী হিসেবে রাখা হয়েছে সাবেক খেলোয়াড় ও কোচ মশিউর রহমান বিপ্লবকে। ট্রেইনার হিসেবে থাকছেন আলমগীর হোসেন।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত