Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নারীসহ ৩ জনের

dead body-27-01-24
[publishpress_authors_box]

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ওই গ্রামের আঙ্গার আলী (৬০), তার ভাইবৌ হাসিনা খাতুন (৫৫) ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন (৪০)।

ঝিনাইদহ ফায়ার ষ্টেশনের কর্মকর্তা তানভীর হাসান জানান, গত দুদিনের ঝড়-বৃষ্টিতে সুড়াপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলীর বাড়ির পেছনের পেঁপে গাছ ভেঙ্গে যায়। রবিবার রাতে আঙ্গার আলী পেঁপে গাছ ঠিক করতে গেলে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

এদিকে রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন। সোমবার সকালে হাসিনা খাতুন ও রেশমা খাতুন আঙ্গার আলী মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যান। সে সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found