Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রাঙামাটিতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় উল্টে যাওয়া কাঠবোঝাই ট্রাক্টর।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় উল্টে যাওয়া কাঠবোঝাই ট্রাক্টর।
[publishpress_authors_box]

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় একটি কাঠবোঝাই ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত এবং আহত হয়েছেন গাড়িটির চালকসহ তিনজন।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি দুই নম্বর রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- নিবারণ চাকমা (২৫), নোওচান চাকমা (৪৫) ও রেজ্জোউদো চাকমা (৩০)। আহতরা হলো- সুমন চাকমা, সোহেল চাকমা ও দোলনেয়ে চাকমা। হতাহত সবার বাড়ি বাঘাইছড়ি ইউনিয়নের বড় কচুছড়ি এলাকায়। তাদের মধ্যে নোওচান চাকমা নিবারণ চাকমার ভগ্নিপতি।

উগলছড়ি গ্রামের বাসিন্দা কিটন চাকমা জানান, ছয় চাকার গাড়িটি কাঠ নিয়ে যাওয়ার পথে উগলছড়ি রাবার বাগান এলাকা উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত এবং তিনজন আহত হন।

গ্রামের আরেক বাসিন্দা প্রিয় বিকাশ চাকমা জানান, দুপুর আড়াইটার দিকে উগলছড়ি দুই নম্বার রাবার বাগান এলাকায় একটি কাঠবোঝাই ছয় চাকার ট্রাক্টর উল্টে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন।

তিনি জানান, আহতদের মধ্যে দুইজনকে ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। আরেকজনকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার জানান, বাঘাইছড়ি ইউনিয়নে ছয় চাকার একটি গাড়ি উল্টে তিনজন শ্রমিক নিহত হয়েছেন; চালকসহ তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত