Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নারী কাবাডি বিশ্বকাপ : ভারতের কাছে হারল বাংলাদেশ

k1
[publishpress_authors_box]

নারী কাবাডি বিশ্বকাপে টানা দুই জয় পেয়েছিল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৫৭-২৭ পয়েন্টে। তৃতীয় ম্যাচে এসে থামল স্বাগতিকরা। আজ বর্তমান চ্যাম্পিয়ন ভারত ৪৩-১৮ পয়েন্টে হারতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে।

মিরপুর সোহরাওয়ার্দী স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় ২০১২ সালে অনুষ্ঠিত প্রথম নারী বিশ্বকাপ চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। শারীরিক গড়ন, টেকনিক ও ট্যাকটিকস—সব বিভাগেই এগিয়ে থাকা ভারতের সামনে গোটা ম্যাচেই চাপে ছিল রূপালী আক্তারের দল।

আলো ঝলমলে কোর্টে প্রথম পয়েন্ট তুলে নিয়েছিল ভারত, পরের রেইডে সমতা আনে বাংলাদেশ। লড়াকু ম্যাচের ইঙ্গিত দেওয়া দ্বৈরথ সময়ের সঙ্গে অসম হয়ে যায়—প্রতিষ্ঠিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের আধিপত্য। ভারত কেন বিশ্বসেরা—রেইড এবং ট্যাকল দুই বিভাগেই প্রমাণ করেন ঋতু নেগি ও সোনালী বিষ্ণু সিঙ্গাতেরা। বৃষ্টি-রূপালিরা রেইড করেও পয়েন্ট ছিনিয়ে আনতে পারেননি, ট্যাকলেও দেখাতে পারেননি মুন্সিয়ানা।

ভারত একের পর এক রেইড করে পয়েন্ট নিতে থাকে। ৬ মিনিটের মধ্যে চম্পা ঠাকুরকে কোর্ট থেকে ছিটকে দিয়ে বাংলাদেশকে অলআউট করে ভারত, স্কোর দাঁড়ায় ১২-৫। রূপালি ও বৃষ্টি মাঝে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন বটে, ততক্ষণে বাংলাদেশ আবারও অল আউট হয়।

প্রথমার্ধে ২৯-৮ পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পরও একই চিত্র—ভারতের আধিপত্য অব্যাহত ছিল। ম্যাচে বাংলাদেশকে তৃতীয়বারের মতো অল আউট করে ৪২-১৫ পয়েন্টে লিড নেয় ভারত। শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নরা অনায়াসে ৪৩-১৮ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয়।

২২ নভেম্বর চতুর্থ ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ থাইল্যান্ড। সে ম্যাচে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হবে লাল-সবুজদের। ভারত পরের ম্যাচে মুখোমুখি হবে জার্মানির।

অপর ম্যাচে উগান্ডাকে হারিয়ে প্রথম জয় পেয়েছে থাইল্যান্ড। জমজমাট লড়াইয়ে তারা ৫১-৩৭ পয়েন্টে হারিয়েছে আফ্রিকার চ্যাম্পিয়ন উগান্ডাকে।

এছাড়া টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নেপাল। পোল্যান্ডকে বুধবার তারা হারিয়েছে ৬৩-২৫ পয়েন্টে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু থেকে পোল্যান্ডকে চেপে ধরে নেপাল।

টানা তৃতীয় জয় তুলে নিয়েছে শক্তিশালী ইরান।

চার মিনিটের মধ্যে একবার পোলিশদের অলআউট করে দেয় তারা। প্রথমার্ধ নেপাল শেষ করে ৩১-৯ পয়েন্টে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধেও পোল্যান্ডকে কোণঠাসা করে রাখে নেপাল। ম্যাচ জিতে নেয় ৬৩-২৫ পয়েন্টে।

টানা তৃতীয় জয় তুলে নিয়েছে শক্তিশালী ইরান। আজ (বুধবার) আসরের ম্যাচ শুরুর তৃতীয় দিনের প্রথম ম্যাচে জাঞ্জিবারকে গত আসরের ফাইনালিস্টরা হারিয়েছে ৫১-১৫ পয়েন্টে। পোল্যান্ড ও কেনিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচেও আধিপত্য নিয়ে জিতেছে ইরান।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found