Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

১৫০ বছরে প্রথমবার অস্ট্রেলিয়ার একাদশে দুই আদিবাসী

a1
[publishpress_authors_box]

চোটের ধাক্কায় জর্জরিত অস্ট্রেলিয়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্টে খেলতে পারবেন না অধিনায়ক প্যাট কামিন্স, শন অ্যাবট ও জশ হ্যাজলউড। তাতে নতুনভাবে একাদশ গড়ে অস্ট্রেলিয়া একটি ইতিহাস গড়তে যাচ্ছে। তারা হলেন স্কট বোলান্ড এবং ব্রেন্ডান ডগেট। ১৫০ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার তাদের একাদশে জায়গা পেলেন দুই আদিবাসী ক্রিকেটার।

দুইজন নতুন মুখ জায়গা পেয়েছেন একাদশে। ছয় বছর পর অস্ট্রেলিয়া দলে এমন ঘটনা দেখা গেল। ক্রিকেট অস্ট্রেলিয়া বৃহস্পতিবার নিশ্চিত করেছে, পেসার ব্রেন্ডন ডগেট এবং ওপেনার জ্যাক ওয়েদারাল্ড পাচ্ছেন তাদের স্বপ্নের টেস্ট অভিষেক।

 ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল চার পেসার নিয়ে নামছে অজিরা। অভিষিক্ত ব্রেন্ডন ডগেটের সঙ্গে পেস বোলিং আক্রমণে থাকছেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার গ্রিন তো আছেনই। একমাত্র স্বীকৃত স্পিনার হিসেবে খেলবেন নাথান লায়ন। খন্ডকালীন স্পিনার হিসেবে হেডও কার্যকরী হতে পারেন।

পার্থে আগামীকাল সিরিজের প্রথম টেস্টে তিন নম্বরে ব্যাটিংয়ে নামবেন মারনাস লাবুশেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কুইনসল্যান্ডের হয়ে দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবেই সুযোগটা পেলেন তিনি। পার্থ টেস্টের অধিনায়ক স্টিভ ব্যাটিং করবেন চার নম্বরে। সাদা বলের ক্রিকেটে টপ অর্ডারে ব্যাটিং করা ট্রাভিস হেড ব্যাটিং করেন মিডল অর্ডারেই। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে হেড নামবেন পাঁচ নম্বরে।

অ্যাশেজের প্রথম টেস্টে উইকেটরক্ষকের গ্লাভস পরবেন অ্যালেক্স ক্যারি। ব্যাটিং অর্ডার অনুযায়ী তিনি নামবেন সাত নম্বরে। পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে। গ্রিন বোলিং করতে পারছেন বলে সিএ’র নির্বাচকদের স্বস্তি অনেক বেড়েছে। তার ফেরাতেই মূলত একাদশে জায়গা হারিয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার বিউ ওয়েবস্টার।

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ

উসমান খাজা, জ্যাক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত