Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

কুয়েতে শূন্যের নিচে তাপমাত্রা, ৬০ বছরে সর্বনিম্ন

Kuwit
[publishpress_authors_box]

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে শীতল দিন রেকর্ড করা হয়েছে। দেশটিতে চলমান তীব্র সাইবেরিয়ান শৈত্যপ্রবাহ চলছে। এতে তাপমাত্রা রেকর্ড পরিমাণ কমেছে।

দেশটির আবহাওয়াবিদ ইসা রামাদান জানিয়েছেন, তীব্র ঠাণ্ডা দীর্ঘদিনের তাপমাত্রার রেকর্ড ভেঙে দিয়েছে। মুত্রিবা ও সালমিতে তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে এসেছে। তবে শীতল বাতাসের কারণে তাপমাত্রা মুত্রিবায় মাইনাস ৮ ও সালমিতে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে।

কুয়েত সিটিতে ঠাণ্ডার পরিস্থিতি অতটা গুরুতর না। তবে রাজধানীতে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে বাতাসের কারণে প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছে।

আবহাওয়াবিদ রামাদান সোশাল মিডিয়া এক্সে লিখেছেন, “এটি কুয়েতের মরুভূমি অঞ্চলের জন্য ৬০ বছরে সবচেয়ে শীতল দিন।”

মঙ্গলবার দেশটির বিভিন্ন আবহাওয়া স্টেশনে হিমাঙ্কের নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে তাপমাত্রা ছিল মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়েছে, কৃষি ও মরুভূমি এলাকায় তুষার জমার সম্ভাবনা রয়েছে।

মৌসুমী আবহাওয়ার প্রভাব কুয়েতে অতটা পড়েনি। প্রতিবেশী ইরাক ও উত্তর সৌদি আরবেও তাপমাত্রা শূন্যের নিচে নেমেছে। অঞ্চলের বেশ কয়েকটি আবহাওয়া কেন্দ্র সকাল ৬টা থেকেই তাপমাত্রা শূন্যের নিচে থাকার রিপোর্ট দিয়েছে।

তথ্যসূত্র : গালফ নিউজ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found