অ্যাশেজ শুরুর আগে নিজের দেশের ক্রিকেট বোর্ডকেই নিশানা করলেন মিচেল স্টার্ক। ক্রিকেট অস্ট্রেলিয়াকে একহাত নিয়ে বলেছেন, ‘‘আমরা চেয়েছিলাম ব্রিসবেনে সিরিজ শুরু হোক। কিন্তু ওরা আমাদের কথাই শোনে না। সেই পার্থেই খেলা দেয়।”
পার্থে এখন নতুন স্টেডিয়ামে খেলা হয়,পুরোনো ওয়াকা স্টেডিয়ামে হয় না। সেই স্টেডিয়ামকে মিস করেন স্টার্ক। তার অন্যতম কারণ, সেখানকার উইকেটের বাউন্স ও গতি। নতুন মাঠে সেটা হয় না। পাশাপাশি মাঠের পাঁচ রকমের পিচ কোনটা কেমন আচরণ করে খেলা শুরু না হওয়া পর্যন্ত বোঝা যায় না।

সেই ক্ষোভই ঝেড়েছেন স্টার্ক। এরপর আজ অ্যাশেজের প্রথম টেস্টে নেমে সেই পার্থেই আগুন ঝড়ালেন স্টার্ক। ৭ উইকেট নিয়েছেন এই পেসার। ইংল্যান্ড অলআউট হয়ে গেছে ১৭২ রানে। জবাবে ২৮ ওভারে ৪ উইকেটে ৭২ করেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ায় এবারই প্রথম একই একাদশে ছিলেন দুই আদিবাসী ক্রিকেটার। ম্যাচ শুরুর দুই দিন আগে পার্থে অস্ট্রেলিয়ার আদিবাসীদের পতাকা গায়ে জড়িয়ে দাঁড়িয়ে ছিলেন স্কট বোল্যান্ডের সঙ্গে। পার্থে তখন যে ইতিহাস তাদের হাতছানি দিয়ে ডাকছিল, সেটা শুধু ডগেটের একার জন্য ছিল না। বোল্যান্ডও তাতে সঙ্গী।
অস্ট্রেলিয়ার ৪৭২ নম্বর টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেকের টুপিটা ডগেটের হাতে তুলে দেন বোল্যান্ড ও জেসন গিলেস্পি। অস্ট্রেলিয়ার সাবেক পেসার গিলেস্পিকে ডেকে আনার কারণটা আসলে ছোট্ট এক আনুষ্ঠানিকতা। কামিলারোই আদিবাসীদের জনগোষ্ঠী থেকে উঠে আসা গিলেস্পি প্রথম আদিবাসী পুরুষ ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হয়েছিলেন অস্ট্রেলিয়া দলে।

প্রথম ৩০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১৬৫। আর ৫ উইকেটই নিয়েছে স্টার্ক। ক্যারিয়ারে এ নিয়ে ১৭বার নিলেন ইনিংসে ৫ বা বেশি উইকেট।
প্রথম ২ ঘণ্টায় ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করেছিলেন বেন স্টোকসরা। মিচেল স্টার্ক তখন নিয়েছিলেন ৩ উইকেট। লাঞ্চের পর নেন আরও ২ উইকেট। অধিনায়ক বেন স্টোকস ৬ রান করে বোল্ড হন স্টার্কের বলে।
শুরুতেই আউট হয়ে যান ওপেনার ওপেনার জ্যাক ক্রলি (০)। অন্য ওপেনার বেন ডাকেটও (২১) দলকে তেমন ভরসা দিতে পারেননি। দুই জনকেই আউট করেন স্টার্ক। জো রুটকেও (০) দ্রুত আউট করে ইংল্যান্ডকে আরও চাপে ফেলে দেন স্টার্ক। অলি পোপ ৪৬ আর হ্যারি ব্রুক করেছিলেন ৫২ রান। তবে ইনিংস বড় করতে পারেননি তারা।
অ্যাশেজে ১০০ উইকেটের ক্লাবেও প্রবেশ করেন স্টার্ক। ১৩তম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে অ্যাশেজে উইকেটের সেঞ্চুরি করলেন স্টার্ক। ৪৩ ইনিংসে এসে এই কির্তি গড়লেন তিনি। মর্যাদাপূর্ণ সিরিজে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল শেন ওয়ার্ন। ১৯৫ উইকেট নিয়েছেন এই কিংবদন্তি লেগস্পিনার। পেসারদের মধ্যে সবার উপরে গ্লেন ম্যাকগ্রা। তার নামের পাশে আছে ১৫৭ উইকেট।



