Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

যুদ্ধের ৬ মাস : কোথায় দাঁড়িয়ে গাজা

2T0NB88
[publishpress_authors_box]

গাজা থেকে ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর একযোগে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। এছাড়া আড়াইশর বেশি ইসরায়েলিকে জিম্মি করে হামাসের যোদ্ধারা।

ওই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় অভিযান চালাতে শুরু করে। শুরু হয় হামাস-ইসরায়েল যুদ্ধ।

যুদ্ধের এই ছয় মাসে গাজার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে গাজায় অভিযান বন্ধ করতে আহ্বান জানাচ্ছে। কিন্তু এতে সাড়া দিচ্ছে না দেশটি।

এই ছয় মাসে কী পরিস্থিতি দাঁড়ালো গাজায়?

নিহতের সংখ্যা

গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে গত ছয় মাসে ৩৩ হাজার ১৩৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৩ হাজার ৮০০ জনই শিশু। এই সময়ের মধ্যে দিনে গড়ে ১৮০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। কয়েক হাজার ফিলিস্তিনির সন্ধান এখনও মেলেনি। ধারনা করা হয়, নিখোঁজরা বোমা হামলায় বিধ্বস্ত দালানের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

ইউনিসেফ বলছে, যুদ্ধের মধ্যে অন্তত ১৭ হাজার শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আহতের সংখ্যা

যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭৫ হাজার ৮১৫ জন আহত হয়েছে। দিনে গড়ে ৪০০ ফিলিস্তিনি আহত হয়েছে। দ্য প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, আহতদের মধ্যে ১ হাজার শিশু রয়েছে, যাদের মধ্যে অনেকেই একটি বা উভয় পা হারিয়েছে।

দুর্ভিক্ষ পরিস্থিতি

ইসরায়েলি বাহিনী গাজাকে অবরুদ্ধ করে রেখেছে। ফলে সেখানকার প্রায় ২৩ লক্ষাধিক মানুষ অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। অনেককেই ঘাস ও পশুখাদ্য খেয়ে টিকে থাকতে হচ্ছে। জাতিসংঘ বলছে, গাজার দুয়ারে কড়া নাড়ছে দুর্ভিক্ষ। অপুষ্টি ও পানিশূন্যতায় মারা যাচ্ছে অনেক শিশু।

দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) বলছে, গাজায় প্রতি ১০ হাজারে দুইজন অনাহারে মারা যাচ্ছে।

বাস্তচ্যুতের সংখ্যা

গাজার ১৯ লাখ মানুষ চলমান যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে। এই সংখ্যা গাজার মোট জনসংখ্যার ৮০ শতাংশের বেশি।

অবকাঠামো ধ্বংস

যুদ্ধে গাজার ৬২ শতাংশ ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই সংখ্যা প্রায় ২ লাখ ৯০ হাজার ৮২০। গাজার প্রতি দশটি স্কুলের মধ্যে ৮টি ধ্বংস হয়ে গেছে।

ওয়ার্ল্ড ব্যাংক বলছে, অবকাঠামো ধ্বংসে গাজার ১ হাজার ৮৫০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।

চিকিৎসা খাতে দুর্দশা

গাজার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ৮৪ শতাংশই ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপত্যকার ৩৬টি হাসপাতালের মধ্যে ১০টি আংশিকভাবে সচল অবস্থায় আছে।

সাংবাদিক নিহত

ইসরায়েলি সেনাবাহিনীর হাতে এই ছয় মাসে ১০০’র বেশি সাংবাদিক নিহত হয়েছে। এছাড়া ২৪ জনের বেশি সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বলছে, এই সময়ের মধ্যে দিনে একজন সাংবাদিক নিপীড়নের শিকার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত