Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

অবিলম্বে শিক্ষার্থীদের সব পাঠ্যপুস্তক দেওয়ার দাবি শিক্ষা সংস্কৃতি আন্দোলনের

পাঠ্যপুস্তক। ফাইল ছবি
পাঠ্যপুস্তক। ফাইল ছবি
[publishpress_authors_box]

অবিলম্বে মাধ্যমিক ও প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর কাছে সব পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার জোর দাবি জানিয়েছে জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন।

মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক মাহমুদ সেলিম ও সদস্য সচিব রুস্তম আলী খোকন।

বিবৃতিতে তারা বলেছেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাসময়ে বই সরবরাহ না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বছরের প্রথম দুই মাস অতিক্রান্ত হয়ে তৃতীয় মাস চলছে। ইতোমধ্যে বিদ্যালয়গুলোতে চল্লিশ দিনের রমজানের ছুটি শুরু হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “সংবাদমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি, মাধ্যমিক স্তরে ৬ কোটি ২২ লাখ পাঠ্যপুস্তক এখনও ছাপা হয়নি। বিভিন্ন সূত্র জানাচ্ছে, কাগজসহ নানা সঙ্কটের কারণে এনসিটিবি চলতি মাসে সব বই পৌঁছে দেওয়ার ঘোষণা দিলেও প্রকৃতপক্ষে তা সম্ভব না।”

বিবৃতিতে শিক্ষাজীবন রক্ষায় অবিলম্বে শিক্ষার্থীদের মাঝে সব বই তুলে দিতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত