Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

‘অতি ভোগবাদ ও উগ্রতা রোধে রবীন্দ্র-নজরুল চর্চা বৃদ্ধি জরুরি’

জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন মোহাম্মদপুর থানা শনিবার এই আলোচনা সভা আয়োজন করে
জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন মোহাম্মদপুর থানা শনিবার এই আলোচনা সভা আয়োজন করে
[publishpress_authors_box]

জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, সমাজের অভ্যন্তরে অতি ভোগবাদ ও উগ্রতা রোধে কিশোর-কিশোরী তরুণ-তরুণীদের ভেতর রবীন্দ্র-নজরুলের চর্চা আরও বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন মোহাম্মদপুর থানা শনিবার এই আলোচনা সভা আয়োজন করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় বক্তারা বাংলা সাহিত্য কৃষ্টি বিকশিত করতে দলমত নির্বিশেষে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সাহিত্য সংস্কৃতি চর্চা করার জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

মোহাম্মদপুর থানা জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের আহ্বায়ক ড. তারিকুজ্জামান সুদানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের সদস্য সচিব রুস্তম আলী খোকন, রবীন্দ্র গবেষক মীযানুর রাহমান তাসলিম, কবি মনিরুল ইসলাম, লালন গবেষক স্থপতি নাঈম রিপন, মুস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার সারওয়ার আলম, সংগঠক নাজমুল হাসান খান, সৈয়দ মোহাম্মদ হোসেন বাবলু, সন্তু মিত্র।

সভায় প্রবন্ধ উপস্থাপন করেন তরুণ গবেষক রিয়াজ মাহমুদ।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বাঙালি জাতির সমাজ অনন্তকাল ধরে মানবিক। এই মানবিকতা বিকাশে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। এই সংস্কৃতিকে লালন করার মধ্য দিয়ে সমাজের ক্রমবর্ধমান অসহিষ্ণুতার অবক্ষয় রোধ করা সম্ভব।

তারা বলেন, সাহিত্য সংস্কৃতিকে কখনই সাম্প্রদায়িক দৃষ্টিতে দেখা উচিত নয়। এই প্রবণতা মূলত বাঙালির সংস্কৃতির ওপর এক ধরনের হামলা। রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরষ্কার পেয়েছেন তখন কাজী নজরুল ইসলাম বয়সে মাত্র চৌদ্দ। নজরুলের সাহিত্য তখন শুরুই হয়নি। অথচ এমন প্রচার রয়েছে নোবেল পুরষ্কার রবীন্দ্রনাথকে দেওয়া হয়েছে নজরুলকে না দিয়ে।

রবীন্দ্র-নজরুলকে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের কবি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অপচেষ্টায় একশ্রেণির সাম্প্রদায়িক শক্তির প্রচার রয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত