Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

অস্ত্র মামলায় সম্রাটের বিচার শুরু

আদালত
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

ঢাকার রমনা থানায় করা অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত আলী এসব তথ্য জানান।

তিনি বলেন, অস্ত্র আইনের মামলায় গত ১৬ জানুয়ারি সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ইব্রাহিম মিয়া। এর আগে তিনি জামিনে ছিলেন; ওইদিন আদালতে হাজির হননি। আদালত জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আগামী ১৭ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ রয়েছে।

ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে নিয়ে রাজধানী ঢাকার কাকরাইলে তার কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্য প্রাণির চামড়া উদ্ধার করা হয়। বন্য প্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

পরদিন ৭ অক্টোবর র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা করেন। ২০২০ সালের ৬ নভেম্বর অস্ত্র আইনের মামলায় সম্রাটের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।

এ ঘটনার পর যুবলীগ থেকে বহিষ্কার করা হয় সম্রাটকে। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের কোথাও তাকে দেখা যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত