Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ভিনির পেনাল্টি মিসে রিয়ালের হার, যা বলছেন আনচেলত্তি

v7
[publishpress_authors_box]

সপ্তাহ তিনেক আগেই চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এই ব্রাজিলিয়ান পেনাল্টি মিস করলেন আবারও। শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১৩ মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল। কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু ভিনিসিয়ুসের নেওয়া দুর্বল পেনাল্টি শট রুখে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক মামারদাশভিলি।

এই পেনাল্টি মিসের চরম মূল্য দিতে হয়েছে রিয়ালকে। নাটকীয় ম্যাচটিতে ইনজুরি টাইমের গোলে তারা হেরেছে ২-১ ব্যবধানে। ৯০ মিনিট পর্যন্ত ১-১ সমতা থাকলেও ৯৫তম মিনিটে হুগো দুরোর গোলে হারে রিয়াল। এর আগে ১৫ মিনিটে ভ্যালেন্সিয়াকে এগিয়ে ‍নিয়েছিলেন দিয়াকাভি, ৫০তম মিনিটে সমতা ফিরিয়েছিলেন ভিনিই। তবে শুরুতে তার পেনাল্টি মিসের খেসারত দিতে হল রিয়ালকে। ১৭ বছর পর বার্নাব্যুতে জিতল ভ্যালেন্সিয়া।

দলে এমবাপ্পে, বেলিংহাম থাকতে ভিনি কেন পেনাল্টি নিচ্ছেন? ম্যাচ শেষে এমন প্রশ্নে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বললেন, ‘‘পেনাল্টি নিয়ে এই মৌসুমে আমাদের অবস্থা বেশ জটিল। বেলিংহাম, এমবাপ্পে বা ভিনিসিয়ুস, সবাই মিস করেছে। আমি তাকে (ভিনিসিয়ুস) চেষ্টা করেছি আত্মবিশ্বাস জোগাতে, তবু মিস করল। ভবিষ্যতে ও পেনাল্টি নিবে কিনা দেখা যাক।’’

ভিনির পেনাল্টি ঠেকানো নিয়ে আবার মজার কথাই বলেছেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক মামারদাশভিলি। তিনি নাকি বাজি ধরেছিলেন ৫০ ইউরো! স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘এল চিরিঙ্গুইতো’-তে বলেছেন, ‘‘পেনাল্টির ঠিক আগে আমি ভিনিকে বলেছিলাম, যদি সে চায় তাহলে আমরা ৫০ ইউরোতে বাজি ধরতে পারি। আমিই জিতেছি বাজি।’’

এর আগে লা লিগায় বার্সেলোনা ১-১ গোলে ড্র করেছিল বেতিসের সঙ্গে। সেই সুযোগটা কাজে লাগিয়ে ব্যবধান কমাতে পারেনি রিয়াল। ৩০ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত