Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

৪০০০ কোটির প্রাসাদ থেকে ক্রিকেট প্রশাসনে

678
[publishpress_authors_box]

মহানার্যমান সিন্ধিয়ার বয়স ২৯ বছর। এই বয়সেই মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির মসনদে তিনি। ১৯৫৭ সালের পর এত কম বয়সে আর কেউ ভারতীয় ক্রিকেটের এত গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেননি। তিনিই এখন ভারতের ধনীতম ক্রিকেট কর্তা।

মধ্যপ্রদেশ প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে মহানার্যমানের নির্বাচিত হয়েছেন রাজনৈতিক প্রভাবে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলে মহানার্যমান। গ্বালিয়রের রাজপরিবারের সন্তান তিনি। উচ্চশিক্ষিত।

 ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত পড়াশোনা দুন স্কুলে। ২০১৯ সালে রাষ্ট্রবিজ্ঞান এবং প্রশাসন নিয়ে স্নাতক যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও পড়াশোনা রয়েছে মহানার্যমানের।

পরিবারের সঙ্গে গ্বালিয়রের জয় বিলাস প্যালেসেই থাকেন মহানার্যমান। ১৫ একর জায়গার উপর তৈরি ৪০০০ কোটি রুপির রাজপ্রাসাদে। ৪০০টি ঘরের ফরাসি এবং পার্সি স্থাপত্যের প্রাসাদে ব্যবহার করা হয়েছে ৫৬০ কেজি সোনা। প্রাসাদে রয়েছে রুপার রথ। ডাইনিং হলে এখনও ব্যবহার হয় রুপার ট্রেন।

ক্রিকেট প্রশাসক হিসাবে মহানার্যমানের হাতেখড়ি তিন বছর আগে। ২০২২ সালে গ্বালিয়র ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হন। ২০২৪ সালে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যপদ পান। সভাপতি পদে নির্বাচিত হওয়ার আগেই তার উদ্যোগে এ বছর থেকে শুরু হয়েছে মধ্যপ্রদেশ টি-টোয়েন্টি লিগ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত