Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ওটিটিতে কী কী দেখার আছে

OTT this week
[publishpress_authors_box]

সিরিজ আর ফিল্ম দিয়ে ঠাসা ওটিটির বিশাল জগৎ। প্রতি সপ্তাহে এই বিশাল ভান্ডারে যুক্ত হচ্ছে নিত্য নতুন কন্টেন্ট।

কী আছে তবে এই সপ্তাহের ওটিটি দুনিয়ায় দেখে নেওয়া যাক।

দ্য চেয়ার

শনিবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে চলছে ওয়েব ফিকশন দ্য চেয়ার । ২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে এই ফিকশনটি।

শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের একপর্যায়ে গণভবনের চেয়ার, টেবিল, ফ্রিজসহ অনেক কিছু নিয়ে যায় সাধারণ জনগণ। সেভাবেই গণভবনের একটি চেয়ার পৌঁছে যায় সাধারণ এক মানুষের বাসায়। গণভবনের সেই চেয়ারটি পেয়েই নিজেকে ক্ষমতাবান ভাবতে শুরু করেন ওই বাসার কর্তা। আর তারপরই ঘটতে থাকে নানান ঘটনা।

ওয়েব ফিকশনটি নির্মাণ করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন।

এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, দিলরুবা দোয়েল, পার্থ শেখসহ অনেকে।

হিসাব বরাবর

ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে চলছে হিন্দি ওয়েব ফিল্ম ‘হিসাব বরাবর’। অশ্বিনী ধীর নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন আর মাধবান, নীল নীতিন মুকেশ, কৃতি কুলহারী।

রাধে মোহন শর্মা নামের এক সৎ রেল টিকেট চেকারের গল্প ‘হিসাব বরাবর’। হিসাবে যিনি বরাবর খুতখুতে। হঠাৎ একদিন তার চোখে পড়ে ব্যাংক অ্যাকাউন্টের গরমিল।

আর ওই গরমিল মেলাতে গিয়েই এক বিশাল আর্থিক কেলেঙ্কারি ফাঁস করার মিশনে নামেন রাধে মোহন। ব্যর্থ হয়ে জেলও খাটতে হয় তাকে। কিন্তু হাল ছাড়েনা রাধে মোহন।

রাধে মোহন শর্মা চরিত্রে করেছেন অভিনেতা মাধবান।

সুইট ড্রিমস

ডিজনি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে হিন্দি রোমান্টিক সিনেমা সুইট ড্রিমস। মিথিলা পালকার ও অমল পরাশর অভিনীত এই সিনেমায় দুই অপরিচিত মানুষের জীবনের গল্প উঠে এসেছে। স্বপ্নের দুই মানুষের বাস্তব জীবনে কাছাকাছি আসার গল্পই সুইট ড্রিমস । ভিক্টর মুখার্জি পরিচালিত এই সিনেমাটি দেখা যাচ্ছে শুক্রবার থেকে।

দ্য ভেইল

স্পাই থ্রিলার দ্য ভেইল দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। কোরিয়ান এই সিরিজটি বাংলায় ভাষান্তর করে মুক্তি দেওয়া হয়েছে শুক্রবার। ২৪তম পর্বের এই সিরিজে অভিনয় করেছেন কোরিয়ান অভিনয়শিল্পী নাম কুং মিন, পার্ক হা সন, কিম জি ইউন, জ্যাং ইয়ং নাম, কিম জং ত্যা, কিম ড্যা হাইউন।

স্মৃতিশক্তি হারিয়ে ফেলা এক এনআইএস এজেন্ট-কে নিয়ে এগিয়ে গেছে এই সিরিজের গল্প। যার নাম জি হিউক। অপরাধী চিহ্নিত করতে গিয়ে বিশাল হুমকির মুখোমুখি হতে হয় তাকে। এজেন্ট জি হিউক কি পারবেন সেইসব অপরাধীর মোকাবিলা করতে?

 জি হিউক চরিত্রে অভিনয় করেছেন নামকুং মিন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত