Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মাদক মামলায় মডেল পিয়াসা খালাস

ফারিয়া মাহবুব পিয়াসা
ফারিয়া মাহবুব পিয়াসা
[publishpress_authors_box]

প্রায় চার বছর আগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।

মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারেক এজাজের আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়।

তবে রায় ঘোষণার সময় মডেল পিয়াসা আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি সাইদুর রহমান।

২০২১ সালের ১ আগস্ট পুলিশের গোয়েন্দা বিভাগ পিয়াসাকে তার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে। সেসময় তার বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ ও ৪ ক্যান বিয়ার জব্দের কথা জানিয়েছিল পুলিশ। পরে তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করা হয়।

২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. আব্দুল লতিফ আসামি পিয়াসার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২৩ সালের ১১ জানুয়ারি পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

মামলার বিচার চলাকালে আদালত ১৪ জনের সাক্ষ্য নিয়েছে।

পিয়াসা আলোচনায় আসেন ২০১৭ সালে। সে বছরের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে নাম ছিল ফারিয়া মাহবুব পিয়াসার।

প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। কিন্তু পরে তিনিই মামলা তুলে নেওয়ার হুমকি দেন জানিয়ে থানায় সাধারণ ডায়রি করেছিলেন ভুক্তভোগী নারী।

ওই ঘটনার পর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ তার সাবেক পুত্রবধূ পিয়াসার বিরুদ্ধে একটি মামলা করেন। পিয়াসাও পাল্টা সাবেক শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত