Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রো কাবাডির দাবাং দিল্লিতে বাংলাদেশের মিজানুর

প্রো কাবাডি লিগে দাবাং দিল্লি দলে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের মিজানুর রহমান। ছবি: সংগৃহীত
প্রো কাবাডি লিগে দাবাং দিল্লি দলে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের মিজানুর রহমান। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে গত দুই বারই হয়েছেন সেরা খেলোয়াড়। সেই পারফরম্যান্সের পুরস্কার এবার পেয়েছেন দেশসেরা রেইডার মিজানুর রহমান। আগামী ১৮ অক্টোবর ভারতে শুরু হবে পেশাদার কাবাডি লিগ প্রো কাবাডি। এই প্রতিযোগিতায় দল পেয়েছেন মিজানুর। খেলবেন দাবাং দিল্লি কেসিতে।

ভারতীয় রুপি ১৩ লাখে (প্রায় সাড়ে ১৮ লাখ টাকা) তাকে কিনে নিয়েছে দিল্লি। যদিও বাংলাদেশ থেকে ৮ জন খেলোয়াড় নিলামে উঠেছিলেন। শুধু মিজানুর দল পেয়েছেন, বাকিরা অবিক্রিত থেকে গেছেন।

মিজানুর প্রো-কাবাডিতে প্রথমবার খেলার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ পুলিশের এই খেলোয়াড় ছুটির জন্য চেষ্টা করছেন। ছুটি পেলে ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন।

প্রো কাবাডিতে খেলতে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মিজানুর, “প্রথমবারের মতো ভারতের প্রো কাবাডি লিগে সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। আশা করি দলে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে পারব। দেশের নাম উজ্জ্বল করতে চাই আমি।”

হায়দরাবাদে শুরু হবে প্রো কাবাডি। প্রথম ম্যাচেই ইউ মুম্বা দলের মুখোমুখি হবে দাবাং দিল্লি। দলের সঙ্গে যোগ দিতে কোনও সমস্যা হবে না বলেই জানিয়েছেন মিজানুর, “আমার দলের কর্মকর্তারা জানিয়েছেন ভিসা পেলেই তাদেরকে সঙ্গে সঙ্গে জানাতে। তাহলে দ্রুতই আমার বিমান টিকিট পাঠিয়ে দেওয়া হবে। আশা করি কোনও সমস্যা হবে না সেক্ষেত্রে।”

২০১৪ সাল থেকে ভারতে শুরু হয়েছে প্রো কাবাডি লিগ। শুরু থেকেই এই টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। গত মৌসুমে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে সুযোগ পান লিটন আলী। তিনিও দাবাং দিল্লি দলে খেলেছিলেন।  

আরও পড়ুন

সর্বাধিক পঠিত