Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ব্রুকলিন ব্রিজে মেক্সিকোর নৌবাহিনীর জাহাজের ধাক্কা, নিহত ২

brooklin bridge
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রুকলিন ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় শনিবার রাতে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ দুর্ঘটনার শিকার হয়। এতে অন্তত দুজন নিহত এবং প্রায় ২০ জন আহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন। জাহাজটিতে মোট ২৭৭ জন যাত্রী ছিলেন।

সোশায় মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জাহাজটির নাম “কুয়াউতেমোক”। এটি যখন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল, তখন এর মাস্ট (পালতোলা খুঁটি) ব্রিজের নিচের অংশে আঘাত করে। সংঘর্ষে মাস্ট ভেঙে যায় এবং এর কিছু অংশ ছিটকে জাহাজের ডেকে পড়ে।

ঘটনাটি মূলত স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটের। তখন জাহাজটি নিউ ইয়র্কের পিয়ার ১৭ থেকে রওনা হচ্ছিল। চলার সময় জাহাজটির মাস্ট ব্রিজে আঘাত করে ও ভেঙে যায়। 

মাস্ট ভেঙে পড়ার সময় এর অংশবিশেষ জাহাজের ডেকে এসে পড়ে। 

নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস জানান, জাহাজটি বিদ্যুৎ বিভ্রাটে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্রিজে ধাক্কা লাগে। 

শহরের কর্মকর্তারা আরও জানান, প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, যান্ত্রিক ত্রুটি এই দুর্ঘটনার কারণ হতে পারে। তবে তারা সতর্ক করে বলেছেন, তদন্ত এখনও চলছে এবং সব তথ্য এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই ঘটনার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)।

মেয়র অ্যাডামস জানান, এই ঘটনায় অন্তত দুজন মারা গেছেন। 

আইন প্রয়োগকারী সংস্থা সিএনএনকে জানায়, নিহত ব্যক্তিরা জাহাজের মাস্ট থেকে নিচে পড়ে যান। এ ঘটনায় ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে, মোট ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ব্রিজটি দৃশ্যত অক্ষত রয়েছে। এর কাঠামোগত কোনও ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর দুইদিকের ট্রাফিক প্রায় ৪০ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। এরপর আবার তা খুলে দেওয়া হয়েছে। ব্রিজের নিরাপত্তা পরীক্ষা এখনও চলছে।

মেক্সিকান নৌবাহিনীর মালিকানাধীন “কুয়াউতেমোক” একটি প্রশিক্ষণ জাহাজ। এটি মেক্সিকোর কূটনৈতিক প্রতীক হিসেবেও বিবেচিত হয়। জাহাজটি “সমুদ্রের রাষ্ট্রদূত ও নাইট” নামেও পরিচিত। এটি বর্তমানে একটি বৈশ্বিক শুভেচ্ছা সফরে রয়েছে এবং দুর্ঘটনার সময় এটি আইসল্যান্ডের পথে ছিল। 

জাহাজটি ১৯৮১ সালে স্পেনে নির্মিত হয় এবং পরে মেক্সিকান নৌবাহিনী এটি অধিগ্রহণ করে। এটি নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন বড় বড় রেগাটায় (নৌ প্রতিযোগিতায়) অংশগ্রহণ করে। দুর্ঘটনার আগে মঙ্গলবার থেকে এটি নিউ ইয়র্কের সাউথ স্ট্রিট সিপোর্টে নোঙর করা অবস্থায় ছিল।

তথ্যসূত্র : সিএনএন

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত