Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিউইয়র্কের মেয়র মামদানি ছক্কা মারতেন উগান্ডার লিগে

j00
[publishpress_authors_box]

নিউইয়র্কের প্রথম নির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির বাবা-মা ভারতীয়। মা মীরা নায়ার ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা। বাবা মাহমুদ মামদানি নৃবিজ্ঞানী। ১৯৮৯ সালে তাদের দেখা হয় উগান্ডায়। সেখানেই দুজনের বিয়ে আর জন্ম হয় মামদানির। ভারতীয় রক্ত শরীরে থাকায় ক্রিকেটপ্রেম নতুন কিছু নয় মামদানির জন্য।

উগান্ডায় নিয়মিত ক্রিকেট খেলতেন তিনি। উগান্ডার ঘরোয়া প্রতিযোগিতায় ক্যাসল ডেভেলপমেন্ট ক্রিকেট দলের হয়ে খেলেছেন মামদানি। সেই স্মৃতিই মনে করিয়ে দিল উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাতজন তরুণ খেলোয়াড়ের ছবি পোস্ট করে ক্যাপশনে তারা লিখেছে, ‘হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি (বাঁ থেকে দ্বিতীয়) একসময় আমাদের ক্যাসল ডেভেলপমেন্ট ক্রিকেট দলের হয়ে ছক্কার পর ছক্কা মেরেছেন স্থানীয় লিগে।’’

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিউইয়র্কে ব্রোনক্স হাই স্কুল অব সায়েন্সে পড়ার সময় মামদানি স্কুলের প্রথম ক্রিকেট দলের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। মামদানিদের সেই দল যুক্তরাষ্ট্রের পাবলিক স্কুল অ্যাথলেটিক লিগে (পিএসএএল) ক্রিকেটের প্রথম মৌসুমে খেলেছিলেনও।

২০২৪ সালের নিউইয়র্ক সিটি ম্যারাথনে অংশ নিয়ে সহনশীলতা ও সামষ্টিক চেতনার প্রতি নিজের অঙ্গীকারের প্রমাণ দিয়েছিলেন মামদানি। তিনি ফুটবলের ভক্তও। অপেশাদার লিগে খেলেছিলেন শৈশবে। তার পছন্দের দল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্সেনাল।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত