Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রে সাকিবের দলে খেলবেন মাহমুদউল্লাহ

Capture
[publishpress_authors_box]

সামনের মাসে ‍যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। সেখানে আটলান্টা ফায়ার দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এই ঘোষণা আগেই এসেছে। নতুন খবর একই দলের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ৭ থেকে ১২ অক্টোবর, যুক্তরাষ্ট্রের রাইডালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এই প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেবে। এটি যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি স্টাইলের ঘরোয়া টুর্নামেন্ট।

আয়োজকরা মাহমুদউল্লাহকে “স্টার” আখ্যা দিয়ে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে তারা লিখেছে, “স্টারপাওয়ার আনলকড! মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে।”

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রিয়াদ। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ছাড়ার ঘোষণা দেন তিনি। এর আগে টেস্ট (২০২১) এবং টি-টোয়েন্টি (২০২৩) ফরম্যাট থেকেও সরে দাঁড়ান এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারে রিয়াদ খেলেছেন ১৪১টি ম্যাচ, রান করেছেন দুই হাজার ৪৪৪, গড় ২৩.৫০। বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। দেশের বাইরে পিএসএল, সিপিএলসহ বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে তার।

এই আটলান্টা ফায়ারের হয়েই যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের। ফলে একই দলে খেলবেন দুই বাংলাদেশি ক্রিকেটার। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যস্ত আছেন সাকিব।

এদিকে মাহমুদউল্লাহও দেশে নেই। তিনি বর্তমানে যুক্তরাজ্যে দেশটির কাউন্টি লিগে খেলছেন। অবশ্য এই কাউন্টি ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের কাউন্টির অংশ নয়। মাহমুদউল্লাহর বর্তমানে দেশে না থাকা এবং অক্টোবরে আটলান্টার হয়ে খেলার খবর হওয়া মানে আসন্ন জাতীয় লিগ টি-টোয়েন্টিতে দেখা যাবে না এই অভিজ্ঞ ক্রিকেটারকে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found