আবারও ক্রিকেট ফিরেছেন সাকিব আল হাসান। প্রতিযোগীতামূলক ম্যাচ খেলেছিলেন গত মাসেও। তবে ক্যারিবিয়ানম্যাক্স৬০ টুর্নামেন্ট ১০ ওভারের ছিল। তার আগে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছিলেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
বেশ কিছুদিন পর সাকিবের মাঠে ফেরাটা অবশ্য সুখকর ছিল না। দল হেরেছে নিজেও পারফরম্যান্সে ছিলেন বিবর্ণ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা ও বার্বুডা ফ্যালকনসের হয়ে ম্যাচ হেরেছেন।
ম্যাচে সাকিবের দল আগে ব্যাট করে মাত্র ১২১ রান তোলে। রান তাড়ায় মাত্র ১৫ ওভারেই ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
আগে ব্যাট করা অ্যান্টিগা ও বারবুডার হয়ে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে ১৬ বলে ১১ রান করেছেন সাকিব। ব্যাটে কোন চার ও ছয় কিছুই ছিল না তার। লম্বা শটের চেষ্টায় ওয়াকার সালামখেইলের বলে লং অফে সহজ ক্যাচ দিয়ে আউট হন সাকিব।
দ্বিতীয় ইনিংসে বোলিং করার সুযোগ পাননি সাকিব। মাত্র ১ ওভার বোলিংয়ের সুযোগ দেওয়া হয় তাকে। খুব খারাপ করেছেন তাও না। ওভারটিতে কোন চার বা ছক্কা হজম করেননি। তবুও অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম সাকিবকে দ্বিতীয় ওভারের জন্য টানেননি।



