Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নতুন বছরে কুড়িটি গান নিয়ে আসছেন লুৎফর হাসান

singer-lutfur-hasan
[publishpress_authors_box]

‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গান এর মধ্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সংগীতশিল্পী লুৎফর হাসান। এরপর অসংখ্য জনপ্রিয় গান এসেছে তার কণ্ঠ থেকে।

নতুন বছরে এক ঝাঁক নতুন গান নিয়ে আসছেন এ শিল্পী। সংগীত পরিচালক শান সায়েক ও শাহরিয়ার আলম মার্সেলের কম্পোজিশনে প্রায় কুড়িটি গান প্রকাশ করতে চলেছেন এ শিল্পী। গতকাল গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো এ শিল্পীর নতুন গান ‘আমি তোমার ঘুম কাড়িতে পারি’।

লুৎফর হাসান বলেন, “সব সময় বিরহের গান করি। এবার মনে হলো আলাদা কিছু করা দরকার। সেই ভাবনা থেকেই এটা করা। গান লেখা ও সুর আমারই। সংগীত পরিচালনা করেছেন মার্সেল ও ভিডিওটি নির্মাণ করেছেণ শান সায়েক।”

লুৎফর জানান, মার্সেল ও শানের সাথে আরও বেশকিছু গান তৈরি করছেন তিনি- “আমি আপাতত মার্সেল এবং শান সায়েকের সাথে সব মিলিয়ে ২০/২২ টা গানের কাজ করছি। সে সবই এখন থেকে ধারাবাহিকভাবে রিলিজ হবে। আশা করি, দর্শক গানগুলো পছন্দ করবেন।”

তিনি জানান, ২০টি গানের মধ্যে মার্সেল এর সংগীতায়োজনে তিনি ১১টি গান করেছেন । বাকিগুলো করেছেন শান সায়েক।

গানগুলো পর্যায়ক্রমে লুৎফর হাসানের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত