Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মেসিকে অমর করে রাখছে বার্সা

camp nou4
[publishpress_authors_box]

বার্সেলোনাতেই গড়ে ওঠা লিওনেল মেসির। ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত খেলেছেন বার্সার জার্সিতে। এই ক্লাবে আজীবন থাকতে চাইলেও সেটা সম্ভব হয়নি। তাকে অমর করে রাখতে বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামের বাইরে লিওনেল মেসির ভাস্কর্য তৈরি করা হবে—এমন গুঞ্জন ছড়িয়েছিল ২০২১ সাল থেকেই।

সেই গুঞ্জনই সত্যি হলো এবার। অবশেষে ক্যাম্প ন্যুতে মেসির সম্মানে ভাস্কর্য নির্মাণের কথা নিশ্চিত করেছে বার্সা। বৃহস্পতিবার একটি বইয়ের অনুষ্ঠানে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়েছেন মেসির ভাস্কর্যের নকশা তৈরির প্রক্রিয়া চলছে।

সম্প্রতি কাউকে না জানিয়ে ক্যাম্প ন্যুতে হাজির হয়েছিলেন মেসি। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে এবার মেসির ভাস্কর্য তৈরির ঘোষণা দিলেন লাপোর্তা।

সবকিছু ঠিক থাকলে বার্সার দুই কিংবদন্তি ইয়োহান ক্রুইফ ও লাসলো কুবালার পাশে মেসির ভাস্কর্য তৈরি করবে বার্সা। দেড় যুগের ক্যারিয়ার শেষে অপ্রত্যাশিতভাবে ২০২১ সালে বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। সে বছরই বার্সেলোনার বার্ষিক সাধারণ সভায় ক্যাম্প ন্যুর বাইরে মেসির ভাস্কর্য স্থাপনের বিষয়টি আলোচিত হয়। ২০২১ সালের সেপ্টেম্বরে মেসি পিএসজিতে যান, দুই বছর সেখানে থাকার পর এখন তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।

একটি বইয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে লাপোর্তা বলেন, ‘‘মেসির ভাস্কর্য তৈরি করতে পারলে আমাদের ভালো লাগবে। বার্সার কিংবদন্তি ফুটবলারদের পাশে মেসির ভাস্কর্য দেখতে পেলে ভক্তরা খুশি হবে। বোর্ড মিটিংয়ে আমরা সহকর্মীরা সবসময়ই ভাবি, মেসির জন্য আরও বেশি কিছু করা প্রয়োজন। ক্রুইফ ও কুবালার মতো তাঁর একটা ভাস্কর্য থাকলে ভালো হয়। তাদের মতো মেসিও কিংবদন্তি ফুটবলার।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found