Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বিয়ন্সের স্বামী র‌্যাপার জে-জি’র বিরুদ্ধে কিশোরী ধর্ষণের মামলা

Beyonce Jay Z (1)
[publishpress_authors_box]

প্রখ্যাত মার্কিন র‍্যাপার ও গ্র্যামিজয়ী গায়িকা বিয়ন্সের স্বামী জে-জির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা হয়েছে।

বাদীর অভিযোগ, ২০০০ সালে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। তখন বাদীর  বয়স ছিল মাত্র ১৩ বছর।

একই মামলায় অভিযুক্ত হয়েছেন আরেক প্রভাবশালী মার্কিন গায়ক শন কম্বসও। শন এর মধ্যেই গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের অভিযোগে তদন্ত চলছে।

জানা গেছে, ২০০০ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের পর এক পার্টিতে জে-জির কাছে ধর্ষণের শিকার হন ওই নারী।  তবে গায়ক জে-জি এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ওই পার্টিতে অনেক তারকা উপস্থিত ছিলেন। ওই কিশোরী পার্টিতে যাওয়ার পর তাকে পানীয় দেওয়া হয়। এর পর থেকেই অস্বস্তিবোধ করছিলেন তিনি। পরে জে-জি ও শন কম্বস মিলে তাকে ধর্ষণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত এক তারকা ঘটনাটি দেখেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে তারকার নাম জানা যায়নি।

৫৫ বছর বয়সী মার্কিন সংগীত তারকা শন কোরি কার্টার ভক্তদের কাছে জে-জি নামে পরিচিত। তাকে সর্বকালের অন্যতম সেরা র‍্যাপার হিসেবে বিবেচনা করা হয়। ২৪টি গ্র্যামি পুরস্কারজয়ী এই গায়ক বিয়ন্সের স্বামী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত