Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বনশ্রীতে গুলি করে সোনা লুট : গ্রেপ্তার ৬ জন রিমান্ডে

আদালত
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

ঢাকার বনশ্রী এলাকায় ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

রবিবার বিকালে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাহবুব আলমের আদালত এই অনুমতি দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মোকাউছার (৩১), ফরহাদ (৬৪), খলিলুর রহমান (৫০), মো. সুমন (৩০), দুলাল চৌধুরী (৪৩) ও আমিনুল (৩৫)।

রবিবার মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক ফরিদুর রহমান আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের আদেশ দেন।

গত ৭ মার্চ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া সোনার মধ্যে ৪ ভরি ৯ আনা সোনা, বিক্রিত সোনার মূল্য বাবদ ২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি ৭.৬২ এমএম রিভলবার, ৪ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আদালত সুত্রে জানা যায়, ছিনতাইয়ের শিকার আনোয়ার হোসেন (৪৫) একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি রামপুরার সি ব্লকের এভিনিউ রোড-৫ এর ‘অলংকার জুয়েলার্স’ দোকানের মালিক। প্রতিদিনের মতো গত ২৩ ফেব্রুয়ারি রাতে তিনি দোকান বন্ধ করে ১৬০ ভরি সোনা, যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৪৭ লাখ ২৪ হাজার টাকা ও নগদ এক লাখ টাকাসহ বাসায় ফিরছিলেন।

রাত পৌনে ১১টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির ভাড়াবাসার গেইটের সামনে পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেলে ৬/৭ জন দৃষ্কৃতকারী আগ্নেয়াস্ত্র ও চাপাতিসহ তার গতিরোধ করে। সোনা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় আনোয়ার হোসেন বাধা দিলে তারা তাকে ৪/৫ রাউন্ড গুলি করে। তাদের গুলি আনোয়ার হোসেনের বাম হাঁটু ও বাম পায়ের উরুতে লাগে। এ সময় দৃষ্কৃতকারীরা চাপাতি দিয়ে আনোয়ার হোসেনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সাইড ব্যাগে রাখা সোনা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত আনোয়ারকে রামপুরার স্থানীয় একটি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে রামপুরা থানায় গত ২৪ ফেব্রুয়ারি একটি মামলা করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found