Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

n4
[publishpress_authors_box]

গ্রেপ্তার হয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ টেস্ট দলের প্রথম অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। বুধবার (২ জুলাই) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া থেকে মানিকগঞ্জ ডিবি পুলিশ গ্রেপ্তার করে তাকে। এটা নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।

আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দুর্জয়ের বিরুদ্ধে মামলা রয়েছে। দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলাও রয়েছে।

 গত ২১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। পাশাপাশি তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।

গত ২৬ জুন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার রজতজয়ন্তীতে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। কিন্তু বিসিবির আমন্ত্রণ পেলেও আসেননি দুর্জয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে, আওয়ামী লীগ সরকার পতনের এক মাসের মাথায় দুর্জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল দুদক। এরপরই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেন।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত