Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

এলিটা করিমের নতুন অ্যালবাম ‘চিনি দেড় চামচ’

elita-karims-new-song
[publishpress_authors_box]

বছরের শেষে এসে প্রকাশ পেল জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিমের নতুন অ্যালবাম ‘চিনি দেড় চামচ’।

এই ইপি (এক্সটেন্ডেড প্লে- যেখানে ৩-৫টি গান থাকে) এর ৪টি গানই লিখেছেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ও সুর করেছেন প্রখ্যাত সুরকার পিলু খান। আজব রেকর্ডস থেকে প্রকাশিত অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান গতকাল ২৪ ডিসেম্বর ২০২৪ রাজধানীর একটি ক্যাফেতে অনুষ্ঠিত হয়।

অ্যালবামের ৪টি গান হলো ‘প্রেম হবে দিন শেষে’, ‘চিনি দেড় চামচ’, ‘ভালোবাসি’ ও ‘প্রজাপতি’। সবগুলো গানের শব্দ সংমিশ্রণ করেছেন আমজাদ হোসেন বাপ্পী। গানগুলো শোনা যাচ্ছে আইটিউন্স, স্পটিফাই, অ্যামাজন, ডিজার, স্বাধীন মিউজিকসহ পৃথিবীজুড়ে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে। প্রকাশনা উৎসবে ‘প্রেম হবে দিন শেষে’-গানটির একটি গানচিত্র উন্মুক্ত করা হয়, যা পরিচালনা করেছেন জয় শাহরিয়ার। এছাড়াও দেখানো হয় ‘চিনি দেড় চামচ’-গানের লিরিক ভিডিও।

অ্যালবাম প্রসঙ্গে এলিটা বলেন, যাদের গান শুনে বড়ো হয়েছি তাদের লেখা ও সুরে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করতে পারা আমার জন্য একটি স্বপ্ন পূরণ। পিলু খান বলেন, এলিটা আমার পছন্দের কণ্ঠশিল্পী। ওর জন্য গান করতে ভালো লেগেছে। আশা করি শ্রোতারাদের ভালো লাগবে।

এ ব্যাপারে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, পিলুর সাথে গান করছি ৪ দশক হলো। আমাদের এ যাত্রায় এবার যোগ হলো এলিটা। আশা করি সময়ের স্রোতে এই গানগুলো টিকে থাকবে নিজ যোগ্যতায়।

প্রকাশনা আড্ডায় উপস্থিত ছিলেন নকীব খান, ফোয়াদ নাসের বাবু, লিটন অধীকারী রিন্টু, আসিফ ইকবাল, বাপ্পা মজুমদার, বাপ্পী খান, শফিক তুহিন, সুমন পাটওয়ারী, আশফাক নিপুন, বৃন্দাবন দাস, কনা, রঞ্জন, সন্ধিসহ সংস্কৃতি জগতের অনেক প্রিয় মুখ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found