Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রধান উপদেষ্টা হওয়ার পর প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
[publishpress_authors_box]

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বুধবার চট্টগ্রামে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস।

সেখানে তিনি দিনব্যাপী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছে বাসস।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, মুহাম্মদ ইউনূস বুধবার চট্টগ্রাম সফরে গিয়ে সেখানে নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তার মধ্যে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান।

এছাড়া পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন প্রধান উপদেষ্টা।

বাসসের প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে পৌঁছার পর বন্দর পরিদর্শন করার পাশাপাশি সেটির অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে আয়োজিত সভায় অংশ নেবেন ড. মুহাম্মদ ইউনূস।

এরপর বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর যাবেন চট্টগ্রাম সার্কিট হাউসে।

সেখানে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা।

এই সেতু চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার একটি অংশসহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের বিশাল জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে চেয়ে আসছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত