Beta
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
Beta
সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ক্রেডিট কার্ডের সুদ বাড়াতে আবেদন ১৭ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক। ছবি : সকাল সন্ধ্যা
বাংলাদেশ ব্যাংক। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ক্রেডিট কার্ডের সুদের হার বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর আহসান এইচ মনসুরের কাছে আবেদন জানিয়েছেন ১৭ ব্যাংকের প্রধান নির্বাহী।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে বৈঠকে তারা এ আবেদন জানান।

এ বিষয়ে গভর্নর চূড়ান্ত কোনও সিদ্ধান্ত দেননি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা।

তিনি বলেন, ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা গভর্নরকে জানিয়েছেন, ক্রেডিট কার্ডের সুদহার অনেক কম। কিন্তু ক্রেডিট কার্ডের পেছনে প্রচুর খরচ আছে ব্যাংকের। বিভিন্ন কারণে এর সুদহার বাড়ানো যাচ্ছে না। এই সুদহার যৌক্তিক করার জন্য তারা গভর্নরের কাছে আবেদন জানিয়েছেন।

বৈঠকে অংশ নেন সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, ব্র্যাক, মিউচুয়াল ট্রাস্ট, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, যমুনা ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের প্রধান নির্বাহী।

বৈঠকে এই ব্যাংকগুলোর মধ্যে যেসব ব্যাংক সবল অবস্থানে রয়েছে সেসব ব্যাংককে দুর্বল বা তারল্যের অপর্যাপ্ততায় ভোগা ব্যাংকগুলোকে নগদ টাকা ধার দিয়ে সহযোগিতার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর।

এর বাইরে মুদ্রা বিনিময় হার ও বৈদেশিক মুদ্রার বাজার নিয়ে ব্যাংক নির্বাহীদের সঙ্গে আলোচনা করেন গর্ভনর আহসান এইচ মনসুর। এ বিষয়ে ব্যাংকগুলো এলসি পেমেন্টের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

ব্যাংকগুলো বলছে, আগামী জানুয়ারির মধ্যে মুদ্রা বিনিয়ম হার স্থিতিশীল হয়ে আসবে। এক্ষেত্রে কিছু অসুবিধা দূর করতে গভর্নরকে বৈঠকে অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাহীরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত