Beta
শনিবার, ৬ জুন, ২০২৬
Beta
শনিবার, ৬ জুন, ২০২৬

স্থানীয় বাজারনির্ভর চামড়াজাত পণ্য রপ্তানিতেও নগদ সহায়তা

এসএমই মেলায় চামড়া খাতের একটি উদ্যোগের স্টল। ছবি : সংগৃহীত
এসএমই মেলায় চামড়া খাতের একটি উদ্যোগের স্টল। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

রপ্তানি সহায়তার আওতায় এল স্থানীয় বাজারনির্ভর চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এখন থেকে এসব প্রতিষ্ঠানও বিদেশে পণ্য রপ্তানি করে তার বিপরীতে সরকারের নগদ সহায়তা পাবে।

এতদিন কেবল শতভাগ রপ্তানিমুখি চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এই ভর্তুকির আওতায় ছিল।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনা জারির মাধ্যমে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকেও চামড়াজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তার আওতাভুক্ত করে।

নির্দেশনায় বলা হয়েছে, শতভাগ রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি নিজস্ব কারখানায় উৎপাদিত চামড়াজাত পণ্য রপ্তানির ক্ষেত্রেও নগদ সহায়তা দেওয়া হবে।

বর্তমানে চামড়াজাত পণ্য রপ্তানিতে সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ সহায়তা দিচ্ছে সরকার।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে কিছুদিন ধরে ডলারের বাজার অস্থিতিশীল। এ সময় রপ্তানি আয়সহ ডলারের সরবরাহ বাড়াতে নানামুখী তৎপরতা চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এরই ধারাবাহিকতায় স্থানীয় চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে রপ্তানি সহায়তার আওতায় আনার সিদ্ধান্ত নেয় সরকার।

পরিসংখ্যান বলছে, গত ২০২২-২৩ অর্থবছরে ১২২ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এ রপ্তানি আগের অর্থবছরের তুলনায় পৌনে ২ শতাংশ কম। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি ১৪ শতাংশ কমেছে।

রপ্তানি বাড়াতে আসন্ন বাজেটে উৎসে কর কমানোর দাবি জানিয়ে আসছেন চামড়া খাতের উদ্যোক্তারা। টানা তিন বছরের জন্য চামড়াজাত পণ্য ও জুতা রপ্তানিতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছিল চামড়া খাতের মালিকদের সংগঠন চামড়াজাত পণ্য ও জুতা উৎপাদক ও রপ্তানিকারক সমিতি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত