Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৩তম দল কানাডা

c1
[publishpress_authors_box]

আয়োজক হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত ও শ্রীলঙ্কা। বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আরও ১০ দল বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ড। এবার ১৩তম দল হিসেবে তাদের সঙ্গী হল কানাডা।

বাছাইপর্ব পেরিয়ে সবার আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা। আমেরিকান অঞ্চলের বাছাইয়ে শনিবার বাহামা দ্বীপপুঞ্জকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে  মূল পর্বের টিকিট নিশ্চিত হয়েছে তাদের।

বাহামা গুটিয়ে গিয়েছিল কেবল ৫৭ রানে যা ৫.৩ ওভারে পেরিয়ে যায় কানাডা। বাছাইপর্বের আগের চার ম্যাচে কানাডা জিতেছে ১১০ রান, ৫৯ রান, ১০ উইকেট আর ৪২ রানে।

বাছাইয়ে টানা ৫ ম্যাচ জিতেছে কানাডা।

আমেরিকান অঞ্চলের বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলছে চার দল—কানাডা, বারমুডা, কেইম্যান দ্বীপপুঞ্জ ও বাহামা দ্বীপপুঞ্জ। প্রত্যেক দল একে অন্যের মুখোমুখি হবে দুইবার করে। তবে টানা ৫ ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলল কানাডা। দুইয়ে থাকা বারমুডার পয়েন্ট ৬। এটা কানাডার দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে গত আসরে প্রথম সুযোগ পেয়েছিল কানাডা।

বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে খেলবে আরও ৭ দল। এই ৭ দলের ইউরোপ থেকে আসবে দুটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত